,

ন্যাটোতে ইউক্রেনের যোগদানে তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে: রাশিয়া

news-image

অনলাইন ডেস্ক : চলতি বছরের গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ বৃহস্পতিবার পর্যন্ত টানা ২৩২ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো ইউক্রেনে রুশ হামলার তীব্রতা বেড়েছে।

সম্প্রতি ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত চারজন নিহত হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাশিয়া অন্তত আটজনকে আটক করেছে। সেতুতে হামলার প্রতিশোধ নিতে ইউক্রেনে গত সোমবার থেকে শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ১৯ ইউক্রেনীয় নিহত হয়েছে। আহত শতাধিক। এমন প্রেক্ষিতে ইউক্রেনকে আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার প্রতিজ্ঞা করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরপর পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর মিত্রদেশগুলোও ইউক্রেনকে একই অস্ত্র দেবার ঘোষণা দেয়।

এমন সময় হুঁশিয়ারি বার্তা দিয়েছে রাশিয়া। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, ন্যাটোতে ইউক্রেনে যোগদান তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দিতে পারে।

রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি সেক্রেটারি আলেকসান্দার ভেনেদিকতোভ দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে বলেন, কিয়েভ ভালভাবে জানে এমন পদক্ষেপ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর নিশ্চয়তাকে বৃদ্ধি করে। এই সময় আলেকসান্দার জানান, পশ্চিম ইউক্রেনে এই সংঘাতের সরাসরি অংশগ্রহণকারী এক দল।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না