মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

গৌরীপুরে সাড়া ফেলেছে বঙ্গবন্ধু রেল জাদুঘর

news-image

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : দর্শনার্থীদের নজর কেড়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের নানা দিক নিয়ে সাজানো ভ্রাম্যমাণ রেল জাদুঘর। রেলপথ মন্ত্রণালয়ের উদ্যোগে সাজানো এ জাদুঘর আজ বৃহস্পতিবার পর্যন্ত চারদিন গৌরীপুর রেলওয়ে জংশনে অবস্থান করে। এ সময় জাদুঘর দেখতে স্থানীয় বাসিন্দা ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং ট্রেন যাত্রীরা ভিড় করে।

সংশ্লিষ্টরা জানান, বঙ্গবন্ধু রেল জাদুঘর দেখাতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য শিক্ষা সফরের আয়োজন করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা হাসান মারুফ।

জাদুঘর ঘুরে দেখা গেছে, বঙ্গবন্ধুর বেড়ে ওঠা ও কর্মময় জীবনের ধারাবাহিক ১২টি পর্ব নিয়ে সাজানো হয়েছে ভ্রাম্যমাণ রেল জাদুঘর। এতে তুলে ধরা হয়েছে জাতির পিতার শৈশব, ছাত্রজীবন, গণমানুষের প্রাণের নেতা হয়ে ওঠা, ভাষা আন্দোলনে তার অবদান, অধিকার আদায়ে অবর্ণনীয় নির্যাতনভোগ, মিথ্যা মামলা ও কারাভোগের করুণ চিত্র, পাকিস্তান সরকারের বিরুদ্ধে আপসহীন সংগ্রাম, ঐতিহাসিক ছয় দফা, ৬৯’এর গণঅভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনে নেওয়া বিভিন্ন পদক্ষেপ।

বঙ্গবন্ধু রেল জাদুঘরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা সফর। ছবি: আমাদের সময়

জাদুঘরে প্রদর্শিত প্রতিটি কনটেন্ট নির্মিত হয়েছে ভিডিও এবং স্থিরচিত্রের সমন্বয়ে। বগির এক প্রান্তে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণসহ গুরুত্বপূর্ণ বক্তব্য এবং থিম সংসহ বঙ্গবন্ধুর ওপর রচিত গান প্রচার করা হচ্ছে। জাদুঘরেতে রয়েছে জয় বাংলা স্লোগানের আদলে তৈরি একটি বুক সেলফ। সেখানে রাখা আছে বঙ্গবন্ধুর ওপর লেখা গুরুত্বপূর্ণ কিছু বই। রয়েছে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা শিশুতোষ সাহিত্যকর্মও।

এ ছাড়াও সুদৃশ্য ১২টি টেবিলে স্থাপন করা হয়েছে বঙ্গবন্ধুর পৈতৃক নিবাসের প্রতিরূপ, তার ব্যবহৃত চশমা, পাইপ, মুজিব কোট, টুঙ্গিপাড়ার সমাধিস্থলসহ ১৩টি ঐতিহাসিক নিদর্শন। এ ছাড়া রয়েছে দেশের স্বাধীনতা ও গৌরবের প্রতীক জাতীয় স্মৃতিসৌধসহ মুক্তি সংগ্রামের দুর্লভ চিত্র। রয়েছে বঙ্গবন্ধুর নিজ হাতে লেখা চিঠি। জাদুঘরের বহিরাবরণ সাজানো হয়েছে ৫২’এর ভাষা আন্দোলন থেকে ৭১’ এর মুক্তিযুদ্ধ পর্যন্ত ধারাবাহিক সংগ্রাম চিত্রায়নের মধ্য দিয়ে।

সব বয়সের দর্শনার্থীদের নজর কেড়েছে বঙ্গবন্ধু রেল জাদুঘর। ছবি: আমাদের সময়
গৌরীপুর রেলওয়ে জংশনের মাস্টার অখিল চন্দ্র বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে তার সংগ্রামী জীবনাদর্শ তুলে ধরতে রেলপথ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এ ব্যতিক্রমী উদ্যোগে নেওয়া হয়েছে।’

রেলওয়ের ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করে গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফ বলেন, ‘এই উদ্যোগের মধ্য দিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলো বঙ্গবন্ধুর জীবনাদর্শ জানতে পারবেন। কীভাবে তিনি খোকা থেকে গণমানুষের নেতা হয়ে উঠলেন।’

 

এ জাতীয় আরও খবর

সংরক্ষিত আসনের এমপিরা সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা বজায় রাখতে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী প্রকল্প অনুমোদন সহজ করার নির্দেশ দিয়েছেন বিনিয়োগ আকৃষ্ট করতে

এআই ব্যবহার করে এসএসসি প্রশ্নফাঁসের গুজব শনাক্ত: বাংলাফ্যাক্ট

তামিলনাড়ুর নির্বাচনে থালাপতি বিজয়ের দল এগিয়ে, পুরোনো ভিডিও ভাইরাল

রাঙামাটিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

প্রাইভেট বিশ্ববিদ্যালয়েও ক্রীড়া বিভাগ চালুর উদ্যোগ: প্রতিমন্ত্রী মো. আমিনুল হক

সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার আর নেই

আইনমন্ত্রী: আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের কার্যক্রমে প্রশ্ন তোলার কোনো কারণ নেই

মোদির মন্তব্য: পশ্চিমবঙ্গের জনগণ বিজেপিকে অভূতপূর্ব সমর্থন দিয়েছে

পশ্চিমবঙ্গের নির্বাচনের ফল বাংলাদেশের কূটনীতি প্রভাবিত করবে না: শামা ওবায়েদ

হাম ও উপসর্গ নিয়ে আরও ১৭ শিশুর মৃত্যু