,

‘সাজিদ আমাকে যৌনাঙ্গ দেখিয়েছিল, তাকে বিগ বস থেকে বাদ দিন’

news-image

বিনোদন ডেস্ক : ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বসের নতুন সিজনে প্রতিযোগী হিসেবে থাকছেন বলিউডের নামকরা পরিচালক সাজিদ খান। তবে সাজিদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আসছে। নতুন করে দানা বাঁধছে তার বিরুদ্ধে ওঠা পুরোনো অভিযোগও। এবার সাজিদের বিরুদ্ধে মুখ খুললেন বলিউড অভিনেত্রী শার্লিন চোপড়া।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, গত ১ অক্টোবর থেকে শুরু হয়েছে ‘বিগ বস’-এর নতুন সিজন। বরাবরের মতো এর সঞ্চালনার দায়িত্বে আছেন বলিউড সুপারস্টার সালমান খান। ‘বিগ বস’-এ এবার প্রতিযোগী হিসেবে এসেছেন বলিউডের নামকরা পরিচালক সাজিদ খান। আর এতেই শুরু হয়েছে বিতর্ক।

‘মি টু’ আন্দোলনের সময় ব়্যাচেল হোয়াইট, করিশমা উপাধ্যায়, সিমরন সুরি ও সলোনি চোপড়ার মতো বলিউডের একাধিক অভিনেত্রী সাজিদের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন। এমন একজন মানুষ কীভাবে ‘বিগ বস’-এর মতো রিয়েলিটি শোয়ে অংশ নিতে পারেন, তা নিয়ে বিতর্ক শুরু হয়।

এবার এ বিষয়ে মুখ খুললেন শার্লিন চোপড়া। তিনি বলেছেন, ‘সাজিদ খান আমাকে তার যৌনাঙ্গ প্রর্দশন করেছিল। বলেছিল রেটিং দিতে। এবার আমি বিগ বসের অন্দরে ঢুকে ওকে রেটিং দিতে চাই।’

এখানেই থেমে যাননি শার্লিন। সাজিদকে ‘বিগ বস’ থেকে বাদ দেওয়ার দাবিও জানিয়েছেন তিনি। সালমান খানের উদ্দেশে শার্লিন বলেন, ‘এরকম একটা মানুষকে কীভাবে আপনি সমর্থন করতে পারেন। এরকম মানুষ কোনোভাবেই ‘‘বিগ বস’’-এ জায়গা করতে পারে না।’

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির