,

পুলিশ ও মৎস্য কর্মকর্তাকে পেটালেন জেলেরা

news-image

বরিশাল ব্যুরো : বরিশালের হিজলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন মৎস্য কর্মকর্তা ও থানা পুলিশের সদস্যসহ ২০ জন। এ সময় তাদের বাঁশ দিয়ে পেটানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।

আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে হিজলা উপজেলার গৌরবদী ইউনিয়নের খালিশপুর সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ জানান, তার নেতৃত্বে ১৬ পুলিশদস্যসহ মোট ২০ জনের একটি দল ট্রলার ও স্পিড বোট নিয়ে আজ ভোরে খালিশপুরের মেঘনা নদীতে যান। সেখানে ইলিশ আহরণকারী জেলেদের কাছাকাছি যাওয়া মাত্রই তারা অভিযানিক দলের ওপর হামলা চালায়।

তিনি বলেন, ‘জেলেদের ট্রলারে থাকা বাঁশ দিয়ে আমাদের ওপর আকস্মিক হামলা চালানো হয়। এ সময় আরও অনেক জেলে নৌকা নিয়ে আমাদের দিকে ছুটে আসে। তখন পরিস্থিত শান্ত করতে পুলিশ দুই রাউন্ড শটগানের ফাঁকা গুলি ছোড়ে। তবে তার আগেই হামলায় আমাদের দলের ২০ জন সবাই কম-বেশি আহত হয়। আর মাথায় আঘাত লেগে গুরুতর আহত হন থানা পুলিশের কনস্টেবল মাহফুজ।’

তিনি আরও বলেন, হামলার পর পালিয়ে যাওয়ার সময় স্পিড বোটের সহায়তায় ধাওয়া দিয়ে নয় জেলেকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

এ বিষয়ে হিজলা নৌ পুলিশের পরিদর্শক বিকাশ চন্দ্র দে জানান, অভিযানের বিষয়টি তিনি আগে থেকে জানতেন না। মৎস্য অধিদপ্তর জেলা পুলিশ সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করে। পরে খোঁজ নিয়ে জানা গেছে খালিশপুরে মেঘনা নদীতে আভিযানিক দলের ওপর হামলা চালানো হয়েছে।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিঞা বলেন, ‘চারদিক থেকে অর্ধশতাধিক নৌকা নিয়ে আমাদের দলকে ঘিরে ফেলে জেলেরা। জেলেদের হামলায় কনস্টেবল মাহফুজ গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালেও ভর্তি করা হয়েছে। আভিযানিক দলে থাকা সবাই কম-বেশি আহত হয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।’

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না