মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটকক্ষের গোপনীয়তা রক্ষার নির্দেশ

news-image

নিজস্ব প্রতিবেদক : আসন্ন জেলা পরিষদ নির্বাচনে ভোটকক্ষের গোপনীয়তা নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে ভোটাররা যাতে মোবাইল ফোন সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে যেতে না পারেন, সে নির্দেশনাও দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার ইসির উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নির্দেশনা প্রিসাইডিং অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।

ইসির নির্দেশনায় বলা হয়েছে, জেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধি অনুযায়ী ভোটারের গোপনীয়তা ভঙ্গ বা ভঙ্গের চেষ্টা করা অসদাচরণ ও দণ্ডনীয় অপরাধ। এ ধরনের বিধিবহির্ভূত কার্যক্রম বা অসদাচরণ প্রতিরোধে প্রিসাইডিং অফিসার ও আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের করণীয় বিষয়ে বিধিমালায় সুস্পষ্টভাবে বলা রয়েছে। যে কোনো পদ বা মর্যাদার ব্যক্তি হোন না কেন, ভোটকেন্দ্রের গোপনকক্ষে বা পাশে অবৈধভাবে অবস্থান করে কোনো ভোটারের গোপনীয়তা ভঙ্গ ও ভোটাধিকার প্রয়োগে বাধা দিলে আইন অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে।

এতে বলা হয়, ভোটকক্ষে ভোটাররা যাতে মোবাইল ফোন সঙ্গে নিয়ে প্রবেশ করতে না পারেন তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ভোটকক্ষে ভোটদান, বিশেষ করে গোপনকক্ষে ভোটদানের ছবি তুলতে না পারেন তা নিশ্চিত করতে হবে।

নির্দেশনায় প্রিসাইডিং অফিসারসহ নির্বাচন সংশ্লিষ্টদের বলা হয়, নিয়ন্ত্রণবহির্ভূত কোনো কারণে ব্যবস্থা নিতে অক্ষম হলে বিষয়টি তাৎক্ষণিক নির্বাচন কমিশনকে জানাতে হবে। এক্ষেত্রে সরাসরি অথবা রিটার্নিং অফিসার/আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা/জেলা নির্বাচন কর্মকর্তার মাধ্যমে তা ইসিকে জানাতে হবে।

 

এ জাতীয় আরও খবর

চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সবকিছু হয়তো পরিকল্পনা অনুযায়ী হয়নি : সুনেরাহ

আর্জেন্টিনায় বাসার-পায়েলের যৌথ সমর্থন

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মেসি

মেসির গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ