,

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সদস্য বাংলাদেশ

news-image

অনলাইন ডেস্ক : জাতিসংঘের মানবাধিকার পরিষদের সদস্য হলো বাংলাদেশ। এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে সর্বোচ্চ ১৬০ ভোট পেয়ে ২০২৩-২৫ মেয়াদে মানবাধিকার পরিষদের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

নিউইয়র্ক স্থানীয় সময় মঙ্গলবার (১১ অক্টোবর) জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ভোটে সদস্য নির্বাচিত হয় বাংলাদেশ। ২০২৩-২৫ মেয়াদের এই নির্বাচনে দক্ষিণ কোরিয়া, মালদ্বীপ, ভিয়েতনাম, আফগানিস্তান, কিরগিজস্তান ও বাহরাইনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছে বাংলাদেশ।

প্রসঙ্গত, ৪৭ সদস্য বিশিষ্ট মানবাধিকার পরিষদে এর আগে বাংলাদেশ দুই মেয়াদে ২০১৫ থেকে ২০২১ পর্যন্ত পরিষদের সদস্য ছিল।

হিউম্যান রাইটস কাউন্সিল হলো জাতিসংঘের একটি আন্তঃরাষ্ট্রীয় সংস্থা যা বিশ্বব্যাপী মানবাধিকারের প্রচার ও সুরক্ষা জোরদার করার জন্য এবং মানবাধিকার লঙ্ঘনের পরিস্থিতি মোকাবিলা এবং এ বিষয়ে সুপারিশ করে থাকে। বিষয়ভিত্তিক মানবাধিকার বিষয় এবং পরিস্থিতি নিয়ে আলোচনা করার ক্ষমতা এ সংস্থার রয়েছে। এটি জেনেভায় জাতিসংঘ কার্যালয় থেকে কাজ করে থাকে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির