,

রাজধানীতে ভিকারুননিসার ছাত্রীদের সড়ক অবরোধ

news-image

নিজস্ব প্রতিবেদক : স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ধানমন্ডি শাখার ছাত্রীরা।

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে তারা মিরপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় ছাত্রীরা ‘আমাদের দাবি মানতে হবে, স্থায়ী ক্যাম্পাস দিতে হবে’ স্লোগান দেন।

তার আগে ভিকারুননিসার ধানমন্ডি শাখা থেকে ছাত্রীরা বিক্ষোভ মিছিল বের করেন। তারা আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের সামনের মোড়ে এসে সড়কের দুই পাশ অবরোধ করেন। এ সময় সড়কে যানজটের সৃষ্টি হয়।

এ বিষয়ে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহার বলেন, ‘স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ধানমন্ডিতে মানববন্ধন হচ্ছে শুনেছি। তবে এ বিষয়ে কোনো শিক্ষক বা অভিভাবক আমাদের কিছু জানায়নি।’

স্থায়ী ক্যাম্পাসের বিষয়ে তিনি বলেন, ‘স্থায়ী ক্যাম্পাস করা সম্ভব নয়। আমাদের ফান্ডে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য টাকা নেই।’

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির