মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

news-image

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর নুরুল ইসলামকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১০ অক্টোবর) রাতে উপজেলার ধুবিল ইউনিয়নের চুনিয়াখাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় ৩ বছর আগে চুনিয়াখাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে লুৎফর রহমানের (২৩) সঙ্গে একই গ্রামের এক তরুণীর (২২) পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের কিছুদিন তাদের দাম্পত্য জীবন ভালো চললেও শ্বশুরের কুদৃষ্টি পড়ে পুত্রবধূর দিকে। কিছুদিন আগে ঢাকায় গার্মেন্টসে চাকরি করতে যান পুত্রবধূর স্বামী লুৎফর। এ সুযোগে শ্বশুর নুরুল ইসলাম গত ২৬ সেপ্টেম্বর রাতে বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে কৌশলে পুত্রবধূর শয়ন ঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে।

ধর্ষণের বিষয়টি গোপন রাখতে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখায় শ্বশুর নুরুল ইসলাম। ঘটনার কয়েকদিন পর ওই পুত্রবধূ পালিয়ে বাবার বাড়ি গিয়ে তার মাকে ঘটনার বিস্তারিত বলেন।

পরে গত ৯ অক্টোবর ওই গৃহবধূর মা বাদী হয়ে সলঙ্গা থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। এ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে সলঙ্গা থানার ওসি শহিদুল ইসলাম জানান, পুত্রবধূকে ধর্ষণের মামলায় শ্বশুর নুরুলকে সোমবার রাতে আটক করা হয়েছে। তাকে মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

সংরক্ষিত আসনের এমপিরা সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা বজায় রাখতে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী প্রকল্প অনুমোদন সহজ করার নির্দেশ দিয়েছেন বিনিয়োগ আকৃষ্ট করতে

এআই ব্যবহার করে এসএসসি প্রশ্নফাঁসের গুজব শনাক্ত: বাংলাফ্যাক্ট

তামিলনাড়ুর নির্বাচনে থালাপতি বিজয়ের দল এগিয়ে, পুরোনো ভিডিও ভাইরাল

রাঙামাটিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

প্রাইভেট বিশ্ববিদ্যালয়েও ক্রীড়া বিভাগ চালুর উদ্যোগ: প্রতিমন্ত্রী মো. আমিনুল হক

সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার আর নেই

আইনমন্ত্রী: আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের কার্যক্রমে প্রশ্ন তোলার কোনো কারণ নেই

মোদির মন্তব্য: পশ্চিমবঙ্গের জনগণ বিজেপিকে অভূতপূর্ব সমর্থন দিয়েছে

পশ্চিমবঙ্গের নির্বাচনের ফল বাংলাদেশের কূটনীতি প্রভাবিত করবে না: শামা ওবায়েদ

হাম ও উপসর্গ নিয়ে আরও ১৭ শিশুর মৃত্যু