সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়াসার এমডি তাকসিম এ খানের বেতন-ভাতার হিসাব দিতে হবে: চেম্বার আদালত

news-image

নিজস্ব প্রতিবেদক : চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়ার পর গত ১৩ বছরে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান মোট কত টাকা বেতন, উৎসাহ ভাতা, টিএ-ডিএসহ আনুষঙ্গিক সুযোগ-সুবিধা নিয়েছেন, তার হিসাব জমা নিয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।

মঙ্গলবার (১১ অক্টোবর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি বোরহান উদ্দিন এ আদেশ দেন।

এর আগে, গত ১৭ আগস্ট ওয়াসার এমডির বেতন-ভাতার হিসাব চেয়ে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছিল।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। তিনি জানান, ঢাকা ওয়াসার এমডিকে অপসারণে নিস্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং তাকে অপসারণের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেয়া হবে না জানতে চেয়ে রুল জারি করে আদালত।

জ্যোতির্ময় বড়ুয়া বলেন, গত ১৩ বছরে কত টাকা বেতন, বোনাস এবং অন্যান্য সুবিধাদি দেয়া হয়েছে তার হিসাব আগামী ৬০ দিনের মধ্যে হাইকোর্টে জমা করতে বলেছেন আদালত।

জাতীয় বেতন স্কেল, ২০১৫ ও চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের বেতন ও আনুষঙ্গিক সুবিধা সংক্রান্ত ২০১৬ সালের ২৬ জানুয়ারি অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি লঙ্ঘন করে ওয়াসার এমডি তাকসিম এ খানের বেতন বাড়ানোর সিদ্ধান্ত বাতিল এবং ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে তাকে অপসারণ করতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, সেটা জানতে রুল জারি করেছেন হাইকোর্ট।

স্থানীয় সরকার সচিব, ঢাকা ওয়াসা, ওয়াসা বোর্ড ও তাকসিম এ খানকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।

 

এ জাতীয় আরও খবর

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান