,

ব্রুনাইয়ের সুলতানের সফরে ৫ চুক্তি-সমঝোতা স্মারক সই হতে পারে

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদদৌল্লাহর বাংলাদেশ সফরে ৫টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। আজ মঙ্গলবার নিজ দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জানান, ‘ব্রুনাইয়ের সঙ্গে জ্বালানি নিয়ে আলোচনা করছি। দেশটির সঙ্গে দ্বি-পাক্ষিক বিমান চলাচল চুক্তি, বাংলাদেশি জনশক্তি নিয়োগ সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক, নাবিকদের সার্টিফিকেট দেওয়াসহ পাঁচটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে।’

বর্তমানে বাংলাদেশি প্রায় ২০ থেকে ২৫ হাজার কর্মী ব্রুনাইয়ে কাজ করছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। দেশটির সুলতানের আসন্ন সফরে ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়টি প্রাধান্য পাবে বলেও জানান তিনি।

আগামী ১৫ থেকে ১৭ অক্টোবর তিন দিনের সফরে ঢাকা আসছেন দক্ষিণ পূর্ব এশিয়ার রাজতান্ত্রিক দেশ ব্রুনাইয়ের সুলতান হাসানাল। দেশটির রাষ্ট্রপ্রধান পর্যায়ের এটিই প্রথম বাংলাদেশ সফর। ২০২০ সালের এপ্রিলে ব্রুনাইয়ের সুলতানের এই সফর কর্মসূচি চূড়ান্ত করা হয়েছিল। তবে করোনা মহামারির কারণে তা শেষ মুহূর্তে স্থগিত করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ব্রুনাইয়ের সুলতান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তার সম্মানে রাষ্ট্রপতির দেওয়া এক নৈশভোজে যোগ দেবেন তিনি। এ ছাড়া ব্রুনাইয়ের সুলতান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির