,

সীমান্তে হত্যা আমাদের জন্য দুঃখজনক, ভারতের জন্য লজ্জাজনক: পররাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক |: ভারত তাদের সীমান্তরক্ষীদের নিয়ন্ত্রণে না রাখলে শক্তিশালী, উন্নত ও পরিপক্ব গণতন্ত্রের দেশ হিসেবে তা লজ্জাজনক বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

সোমবার বিকেলে পররাষ্ট্রমন্ত্রীর কাছে সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে দুই বাংলাদেশির নিহতের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী তার কার্যালয়ে এ মন্তব্য করেন।

শনিবার দিবাগত রাতে চুয়াডাঙ্গার বলদিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মুনতাজ হোসেন ও সাতক্ষীরার খৈতলা সীমান্তে মো. আবু হাসান নিহত হন।

সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার বিষয়ে দুই দেশের অঙ্গীকারের পরও সম্প্রতি দুই বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। এ নিয়ে জানতে চাইলে আব্দুল মোমেন বলেন, ‘এটা খুবই দুঃখজনক। কদিন পরপর ভারত-বাংলাদেশ সীমান্তে মানুষ মারা যায়। যদিও এটা সর্বোচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হয়েছে, আমরা একটা লাশ সীমান্তে দেখতে চাই না। কিন্তু তারপরও দুর্ঘটনা ঘটে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি প্রায়ই বলে থাকি, আগেও বলেছি; এটি (সীমান্তে হত্যা) আমাদের জন্য দুঃখজনক আর ভারতের জন্য লজ্জাজনক। কারণ, তারা তাদের বাহিনীকে যদি নিয়ন্ত্রণে না রাখে…ভারতের মতো একটি শক্তিশালী, উন্নত ও পরিপক্ব গণতন্ত্রের দেশ, তারা যদি তাদের লোকগুলোকে (ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী) নিয়ন্ত্রণে না রাখে, এটি তাদের জন্য লজ্জাজনক।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির