সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় আরো ৩ জনের মৃত্যু, শনাক্ত ৩৬৭

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা শনাক্ত হয় ৩৬৭ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯ দশমিক ১৯ শতাংশ।

রোববার দেশে করোনা শনাক্তের হার ছিল ৯.৯৪ শতাংশ এবং শনিবার শনাক্তের হার ছিল ১৩ দশমিক ৬০ শতাংশ।

সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯৯৪টি নমুনা পরীক্ষা করা হয়।

এ সময়ে করোনা আক্রান্ত ৬৪৪ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৭০ হাজার ৬৩৯ জন।

গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ২৮১ জন ঢাকা বিভাগের, ১৮ জন ময়মনসিংহ, ৫১ জন চট্টগ্রাম, চারজন রাজশাহী, একজন খুলনা, ছয়জন বরিশাল ও ছয়জন সিলেট বিভাগের। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ৩০ হাজার ৯০ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৩৮৪ জন।

এ জাতীয় আরও খবর

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬ জেলায় সেনা মোতায়েন : স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

দেশে গ্যাস মজুদ ৭.৬৩ টিসিএফ, দৈনিক ঘাটতি ১১৪৬ মিলিয়ন ঘনফুট

সেনা মোতায়েন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী