,

ডিসি-এসপিদের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার সুযোগ নেই: ইসি

news-image

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, ভোটের মাঠে দায়িত্ব পালন করা মাঠ প্রশাসনের কর্মকর্তা জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার সুযোগ নেই।

তিনি বলেন, সবাই আমরা প্রজাতন্ত্রের কর্মচারী। প্রজাতন্ত্রের দায়িত্বে আছি। সম্পর্ক খারাপ হওয়ার সুযোগ নেই। যা হয়েছে তা এখন অতীত। সেখানেই বিষয়টা সমাধান হয়েছে। এ নিয়ে কোনো ভুল বোঝাবুঝির সুযোগ নেই।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিক প্রশ্নের জবাবে ইসি মো. আলমগীর এ সব কথা বলেন।

জেলা পরিষদ ও গাইবান্ধা উপ-নির্বাচনসহ দ্বাদশ ভোটের পরিস্থিতি জানতে দেশের ৬১ জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে শনিবার ঢাকায় বৈঠক করে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। সেখানে বিগত ভোট ও জেলা পরিষদ ভোটে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের পক্ষপাতমূলক আচরণের বিষয়টি বক্তব্যে তুলে ধরেন ইসি আনিছুর রহমান।

তখন সভাকক্ষে হই চই সৃষ্টি হয়। ডিসি-এসপিদের আপত্তির মুখে কমিশনার আনিছুর জানতে চান, বক্তব্য শুনতে তারা ইচ্ছুক কি না? জবাবে প্রশাসনের কর্মকর্তারা নেতিবাচক সাড়া দিলে বক্তব্য থামিয়ে ডায়াসে চলে যান তিনি।

এ বিষয়ে ইসি আলমগীর বলেন, যা হয়েছে তা এখন অতীত এবং সেখানেই বিষয়টা সমাধান হয়েছে। এটা স্যাটেল বিষয়। সফলভাবে আলোচনা শেষ হয়েছে। আমাদের আলোচনা তারা মন দিয়ে শুনেছেন। ওনারা যে সমস্ত সমস্যার কথা বলেছে। আমরাও বলেছি এগুলো আমরা আমাদের সীমিত সক্ষমতার মধ্য দিয়ে সর্বোচ্চ চেষ্টা করব।

ইসি আলমগীর বলেন, আমাদের এখানে এটা একটা টিমওয়ার্ক। টিমের নানা রকম সদস্যরা থাকেন, দ্বিমত থাকে, তারপর বিতর্ক হয়, আলোচনা হয়। এখানে সবাই আমরা দায়িত্ব পালন করতে আসছি। যিনি দায়িত্ব পালন করতে ব্যর্থ হবেন তাকে বাদ দেওয়া হবে। আমি হই, যে-ই হোক। কারণ প্রতিষ্ঠান তো থাকবে। লোক চেঞ্জ হতে পারে, প্রতিষ্ঠান তো চেঞ্জ হবে না। কমিশনে আমি যদি আমার রোল প্লে না করতে পারি আমি তো থাকব না। আমার পরিবর্তে আরেকজন আসবে।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির