,

সিংড়ায় আ. লীগের দুই গ্রুপের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

news-image

নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের বামিহাল বাজারে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আফতাব হোসেন (৪৩) নামে সাবেক এক ইউনিয়ন পরিষদ সদস্য নিহত হয়েছেন।

জানাযায়, নিহত আফতাব হোসেন সুকাশ ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। পূর্ব বিরোধের জেরে ওই ওয়ার্ডের বর্তমান ইউনিয়ন পরিষদ সদস্য ফরিদুল ইসলামের অনুসারীদের হামলায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

রোববার রাত সাড়ে ৮টায় বামিহাল বাজারে এ ঘটনা ঘটে। সিংড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিল আকতার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাবেক ইউপি সদস্য আফতাব ও বর্তমান ইউপি সদস্য ফরিদুলের মধ্যে বামিহাল এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় সাবেক ইউপি সদস্য আফতাবের নেতৃত্বে তাঁর কয়েকজন অনুসারী বর্তমান ইউপি সদস্য ফরিদুল ইসলামের অনুসারী রুহুল আমিন ও আবু মুসার দোসাপাড়ার বাড়িতে হামলা চালায়। এর জেরে কিছুক্ষণ পর রুহুল ও মুসা তাদের লোকজন নিয়ে বামিহাল বাজারে এসে সেখানে থাকা আফতাব ও তাঁর লোকজনের উপর হামলা চালায়। এ সময় তাঁরা আফতাবকে ধারালো অস্ত্র দ্বারা এলোপাতাড়ি কোপাতে থাকে। সারা শরীরে জখম অবস্থায় স্থানীয়রা আফতাবকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে জামতলী বাজার এলাকায় পৌঁছালে তাঁর মৃত্যু হয়।

সিংড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম বলেন, আফতাব হোসেনের শরীরে ধারাল অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে হওয়ায় হাসপাতালে আনার পথেই তাঁর মৃত্যু হয়।

সিংড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিল আকতার বলেন, ঘটনার পর বামিহাল এলাকাজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না