,

সবজি কিনতে বাজারে গেলেন ভারতের অর্থমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : তিনি একজন অর্থমন্ত্রী, কিন্তু তা সত্ত্বেও গেলেন সবজি বাজারে! কথা বলেছেন দোকানদারদের সঙ্গে, নিজ হাতে কিনেছেন কয়েক ধরনের সবজি। এই ঘটনা ভারতের।

ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর খবরে বলা হয়েছে, গতকাল শনিবার সন্ধ্যার দিকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে চেন্নাইয়ের মাইলাপুরে পথের ধারে একটি বাজার আকস্মিক পরিদর্শনে যান। দিল্লিতে যাওয়ার আগে সেখানে তিনি নিজ হাতে কয়েক ধরনের সবজি কিনেন।

এই নিয়ে নির্মলা সীতারমনের অফিশিয়াল টুইটারে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে বলা হয়েছে, চেন্নাইয়ে পরিদর্শনের সময় নির্মলা সীতারমন মাইলাপুরে পথের ধারে একটি বাজারে থেমেছেন। সেখানে তিনি দোকানদার ও স্থানীয়দের সঙ্গে কথা বলেছেন। সেইসঙ্গে সবজি বাজার করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, বাজার পরিদর্শনের সময় নির্মলার সঙ্গে ছিলেন বিজেপির এমএলএ ভানাথি শ্রীনিবাসান। তিনি বলেন, প্রথমদিকে বন্দুকওয়ালা নিরাপত্তারক্ষী দেখে সবজি বিক্রেতারা ভয় পেয়ে যায়, কিন্তু আমরা সব খুলে বলি। এরপর নারী সবজি বিক্রেতারা আমাদের চায়ের দাওয়াত দেন। কিন্তু আমাদের হাতে বেশি সময় না থাকায় চা খেতে পারিনি বলে জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির