,

ইউক্রেনে বিপর্যয়ে নতুন জেনারেল নিয়োগ দিলো রাশিয়া

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর একের পর এক ব্যর্থতার মধ্যে নতুন কমান্ডার নিয়োগ দিয়েছে রাশিয়া। চলমান যুদ্ধের জন্য কমান্ডার হিসেবে জেনারেল সের্গেই সুরোভিকিনকে দায়িত্ব দিয়েছে পুতিন প্রশাসন। গতকাল শনিবার রাশিয়ার সঙ্গে ক্রিমিয়ার একমাত্র সংযোগস্থল সেতুতে জ্বালানি ট্যাংকে ভয়াবহ বিস্ফোরণের মধ্যেই কমান্ডার নিয়োগের এই খবর এলো।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, শনিবার জেনারেল সের্গেই সুরোভিকিনের নিয়োগের কথা জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। ৫৫ বছর বয়সী এই জেনারেল এতদিন ইউক্রেনের দক্ষিণাঞ্চলে রুশ বাহিনীর নেতৃত্ব দিচ্ছিলেন।

সের্গেই সুরোভিকিন ইউক্রেন যুদ্ধের আগেও রুশ বাহিনীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া তথ্য বলছে, চলতি শতকের শুরুর দিকে চেচনিয়ায় দায়িত্ব পালন করছেন তিনি। নেতৃত্ব দিয়েছেন সিরিয়া যুদ্ধে রুশ বাহিনীরও।

বিশেষজ্ঞদের মতে, ইউক্রেন ছাড়াও অন্য যুদ্ধক্ষেত্রে সুরোভিকিনের ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। যুদ্ধে নিষ্ঠুরতার জন্য কুখ্যাতিও রয়েছে তার।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির