,

বিতর্কিত বিষয় নিয়ে কথা বলতে চাই না: পূজা চেরি

news-image

বিনোদন ডেস্ক : সুপারস্টার শাকিব খান ও নায়িকা পূজা চেরির প্রেমের গুঞ্জনে সরগরম ঢালিউডপাড়া। তাদের সম্পর্কের গুঞ্জন যখন চরমে তখন কোনো বিতর্কিত বিষয় নিয়ে কথা বলতে চান না বলে জানালেন পূজা। সম্প্রতি তার নতুন সিনেমা ‘হৃদিতা’র প্রচারণায় গিয়ে এ মন্তব্য করেন তিনি।

গত শুক্রবার মুক্তি পায় যুগল নির্মাতা ইস্পাহানী আরিফ জাহানের সিনেমা হৃদিতা। কথাসাহিত্যিক আনিসুল হকের উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমাটির প্রচারণায় গিয়ে পূজা বলেন, ‘যেহেতু আমি একজন আর্টিস্ট তাই আবেদনের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রে যাওয়ার ভিসা পেতেই পারি। আমি সেখানে কাজে যেতে পারি কিংবা বেড়াতেও যেতে পারি। এ ব্যাপারে তার (শাকিব) কোনো হাত নেই। কোনো বিতর্কিত বিষয় নিয়ে কথা বলতে চাই না। যারা আমাকে অপছন্দ করেন তারা এড়িয়ে যেতে পারেন।’

এর আগে যুক্তরাষ্ট্রের ভিসা পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন পূজা। এরপর দুইয়ে দুইয়ে চার মেলাতে বসে যান সমালোচকরা। এতে কিছুটা বিরক্ত হয়ে ফেসবুক থেকে পোস্ট মুছে দেন পূজা। তবে এরপরও থেমে নেই আলোচনা। ফেসবুকে অনেকের মন্তব্য পূজার মার্কিন ভিসা প্রাপ্তিতে ভূমিকা রয়েছে শাকিবের। তবে এবার এমন অভিযোগ নাকচ করে দিলেন পূজা।

উল্লেখ্য, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ভিসা পান পূজা। চলতি মাসে তার যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি এ মাসে যাচ্ছেন না। শোনা যাচ্ছে, নভেম্বরে এক মাসের জন্য যুক্তরাষ্ট্রে যাবেন ‘পোড়ামন-২’ তারকা। এ সময় সঙ্গে থাকবেন তার মা।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির