,

‘মানুষ শুধু আমার প্রশংসা করেন না, গালাগালও দেন’

news-image

বিনোদন ডেস্ক : টলিউড অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য অনেক আগেই জয় করেছেন দর্শকদের মন। ‘মন্দার’ সিনেমার মাধ্যমে পরিচালক অনির্বাণও নজর কেড়েছেন। গতকাল শুক্রবার জন্মদিন ছিল অনির্বাণের। এ বিশেষ দিনে প্রকাশ্যে এসে অনির্বাণ পরিচালিত দ্বিতীয় সিনেমা ‘বল্লভপুরের রূপকথা’র প্রথম গান। গানটি গেয়েছেন সাহানা বাজপেয়ী, সুর দিয়েছেন দেবরাজ ভট্টাচার্য আর লিখেছেন পরিচালক নিজেই।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, জীবনে যে ব্যক্তি যত সাফল্য পান, তাকে নিয়ে আলোচনা-সমালোচনাও অনেক বেশি হয়। অভিনেতা হিসাবে অনির্বাণ খুবই সফল। তাই পরিচালক হিসাবেও তার কাছ থেকে দর্শকদের প্রত্যাশা অনেক বেশি।

দর্শকদের ইতিবাচক এবং নেতিবাচক প্রতিক্রিয়া এগুলো কতটা ভাবায়? এমন প্রশ্নের জবাবে অনির্বাণ বলেন, ‘হ্যাঁ, এ সব নিয়ে তো ভাবতেই হবে। উপেক্ষা করার জায়গা নেই। খেয়াল রাখতে হবে কাজের দিক থেকে লক্ষ্যভ্রষ্ট যেন না হই। নেতিবাচক মন্তব্যও প্রচুর আসে। যদি সেগুলো ভেবে দেখার মতো হয় নিশ্চয়ই ভেবে দেখব। দর্শক কিন্তু শুধুমাত্র প্রশংসা করেন না, আবার অনেকে গালাগালও করেন।’

অনির্বাণের নতুন ছবিতে দেখা যাবে নতুন জুটি। সত্যম ভট্টাচার্যের বিপরীতে ছবিটিতে অভিনয় করছেন সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়। আগামী ২১ অক্টোবর ছবিটি সিনেমা হলে মুক্তি পেতে চলেছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না