শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোনো বাবা যেন এমন ভুল না করে, ছেলেকে হারিয়ে আহাজারি

news-image

নিজস্ব প্রতিবেদক : যশোরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- যশোর সদরের এড়েন্দা গ্রামের আসিফ (১৯), দূর্গাপুর গ্রামের আরমান (১৯) ও একই গ্রামের সালমান হোসেন (২০)। তারা সবাই নতুনহাট পাবলিক কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

গতকাল রাত ১টার দিকে আইনি প্রক্রিয়া শেষে তিন বন্ধুর মরদেহ দুর্গাপুর ও এড়েন্দা গ্রামে নিজ নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। আজ শনিবার ভোর হতে না হতেই নিহতদের বাড়িতে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং এলাকাবাসী ভিড় করেন।

আজ সকালে দুর্গাপুর গ্রামে গিয়ে দেখা যায়, পাশাপাশি দুই বাড়ির উঠানে খাটিয়ায় রাখা আছে দুই বন্ধু আরমান ও সালমানের মরদেহ। ছেলেকে হারিয়ে সালমানের মা কিছুক্ষণ পর পর জ্ঞানে হারিয়ে ফেলছেন। আর তার বাবা আলমগীর হোসেন আহাজারি করছিলেন।

সালমানের বাবা বলেন, ‘কিছু দিন ধরে আমার ছেলে খারাপ সঙ্গে ঘোরাফেরা করছিল। আমি বাইরে কাজে ব্যস্ত থাকায় ছেলেকে শাসন করতে পারিনি। যার ফলে আমার আজ এই পরিণতি। কোনো বাবা যেন এমন ভুল না করে।’

তিনি বলেন, ‘কোনো অপ্রাপ্তবয়স্ক ছেলের হাতে যেন মোটরসাইকেল তুলে না দেওয়া হয়। তাহলে আমার মতো আপনাদেরও একদিন সন্তান হারানোর বেদনা ভোগ করতে হবে।’

 

এ জাতীয় আরও খবর

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের

ঢাকায় পৌঁছালেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

আগামী অর্থবছরে ৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেবে সরকার

খুলনায় গুলিতে বিএনপিকর্মীর মৃত্যু

বাজেট বাস্তবায়নে চার মূলনীতি ও তিন ধাপের রোডম্যাপ

তিন প্রজন্মের নেতৃত্বে বাজেট ইতিহাসের ধারাবাহিকতা

ভিসা সমস্যার সমাধানে যৌথ উদ্যোগের আশ্বাস ভারতীয় হাইকমিশনারের

রামপুরায় গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী পলাশ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন কেইন উইলিয়ামসন