,

বাংলাদেশ সব সময় বাস্তবতার নিরিখে কাজ করে: পররাষ্ট্রমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাস এবং রাশিয়া-ইউক্রেন পরিস্থিতির কারণে ভবিষ্যতে বৈশ্বিক খাদ্যসংকটের আশঙ্কা থাকলেও বাংলাদেশের খুব বেশি ক্ষতি হবে না। বাংলাদেশ সব সময় বাস্তবতার নিরিখে কাজ করে। তাই এ ব্যাপারে দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

শুক্রবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে সিলেট নগরের আম্বরখানা থেকে টুকেরবাজার সড়ক সংস্কার ও চার লেনের কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাংক বলেছে, আমাদের জিডিপি খুব ভালো। বিশ্বের অন্যান্য দেশের জিডিপি যেখানে তিন পারসেন্টের মতো, সেখানে আমাদের ৬-এর ওপরে।’

তিনি আরও বলেন, ‘সরকার খাদ্য নিশ্চিতের চেষ্টা করছে। বাংলাদেশের এক ইঞ্চি জমিও অনাবাদি কিংবা খালি থাকবে না। খাদ্য ম্যানেজ করতে পারলে অন্যকিছুও ম্যানেজ করা সম্ভব।’

এর আগে প্রায় ছয় কিলোমিটার সড়ক সংস্কার ও পুনর্নির্মাণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সড়কটি গুরুত্বপূর্ণ উল্লেখ করে কয়েক মাসের মধ্যে সংস্কার ও পুনর্নির্মাণের কাজ শেষ হবে এবং মানুষের কষ্ট লাঘব হবে বলে মন্তব্য করেন মন্ত্রী।

এ সময় সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আজাদুর রহমান, মহানগর যুবলীগের সভাপতি আলম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না