,

শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

news-image

বগুড়া প্রতিনিধি : বগুড়ার সান্তাহারে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ইয়ামিন নামের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

ইয়ামিন জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার চিচুরিয়া গ্রামের বাসিন্দা। সে সান্তাহার হঠাৎপাড়া জামে মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করতো।

স্থানীয়রা জানান, মসজিদে আছরের নামাজের পর স্থানীয় ১৫-২০ জন শিশু প্রতিদিন হুজুরের কাছে আরবি পড়তে যায়। গতকাল বৃহস্পতিবার হুজুর না থাকায় ইয়ামিন তাদের আরবি পড়ায়। এদিন পড়া শেষে সবাইকে ছুটি দিলেও ওই শিশুকে থাকতে বলে ইয়ামিন। এরপর শিশুটিকে মসজিদের ছাদে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয়।

সন্ধ্যার পর শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়িতে গিয়ে ঘটনাটি খুলে বলে। পরে তার পরিবার বিষয়টি থানায় জানালে পুলিশ রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে ইয়ামিনের বিরুদ্ধে মামলা করেছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না