,

শেষ দিনেও চড়া ইলিশের দাম, হতাশা নিয়ে ফিরছেন ক্রেতারা

news-image

সোহাগ হাওলাদার,বাগেরহাট
ইলিশ রক্ষায় আবারও ২২ দিন নিষেধাজ্ঞার মধ্যে পড়বে জেলেরা। আজ বৃহস্পতিবার রাত ১২টা থেকে এ নিষেধাজ্ঞা শুরু হবে। নিষেধাজ্ঞা চলাকালীন নদীতে ইলিশ ধরা, পরিবহন ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

এদিকে আজ বৃহস্পতিবার ইলিশ বিক্রি ও ক্রয়ের শেষ দিন হওয়ায় সাধারণ মানুষের উপচে পড়া ভিড় ছিল বাগেরহাটের সবচেয়ে বড় মাছের আড়ৎ কেবি বাজারে। এ বাজারে অন্তত একটি ইলিশ মাছ কম দামে কেনার জন্য ভিড় জমিয়ে ছিলেন ভোক্তারা। কিন্তু দাম চড়া হওয়ায় হতাশা নিয়ে বাড়ি ফেরেন ক্রেতারা।

সকাল থেকেই ইলিশ ক্রয়-বিক্রয় শুরু হয় কেবি বাজারে। অন্য সময় থেকে খুচরো ক্রেতাদের যেমন ভিড় ছিল, তেমনি মাছের দাম ছিল অনেক বেশি। প্রতি কেজি মাছ অন্যদিনের তুলনায় ১০০ থেকে ২০০ টাকা বেশি বিক্রি হয়েছে। এক কেজি থেকে ১২শ’ গ্রাম মাছ ১৫ থেকে ১৬শ’ টাকা কেজি, ৮শ’ থেকে ৯শ’ গ্রামের ১২শ’ টাকা, আধা কেজি থেকে ৬-৭শ’ গ্রাম টাকা, ৩শ’ থেকে আধা কেজির নিচের মাছ বিক্রি হয়েছে ৭শ’ থেকে ৮শ’ টাকা কেজিতে।

সাগর থেকে ফেরা জেলে রফিকুল ইসলাম বলেন, ‘সাগরে যাওয়ার পর থেকে কয়েকবার ঝড়ের কবলে পড়ায় জাল ফেলতে পারিনি। তারপরও যে কয়বার ফেলেছি তেমন মাছ পাইনি। আবার কাল থেকে অবরোধ, এভাবেই চলে আমাদের জীবন।’

মাছ ক্রেতা সাবেক ব্যাংক কর্মকর্তা মুনসুর আলী বলেন, ‘মাইকিংয়ের মাধ্যমে শুনেছি কাল থেকে ইলিশ বিক্রি বন্ধ। তাই আমি আসছি মাছ কিনতে। ভেবেছিলাম দাম কম হবে কিন্তু দাম অনেক না কিনে বাড়ি যাচ্ছি।’

কেবি বাজার মৎস্য আড়ৎদার সমিতির সভাপতি শেখ আবেদ আলী বলেন, ‘শেষ সময়ে সবাই চাইছে মাছ কিনতে, তাই দাম বেশি। জেলে ও ব্যবসায়ীরাও চাইছে তাদের মাছ বিক্রি করে চলে যেতে। তবে কেউ কেউ আরও বেশি দামে বিক্রির জন্য অপেক্ষা করছে।’

বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা এএস এম রাসেল বলেন, ‘মা ইলিশ রক্ষায় ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর মধ্য রাত পর্যন্ত সমুদ্র ও নদীতে ইলিশ আহরণ, পরিবহন ও বিক্রয় নিষিদ্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা কার্যকর করতে আমরা প্রচার প্রচারণা চালিয়েছি। অবরোধ কার্যকর করতে দিন-রাত সব সময় আমাদের টহল জোরদার থাকবে। এই সময়ে জেলেদের সরকারি সহায়তাও অব্যহত থাকবে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না