,

গভীর রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া, পরে হত্যা!

news-image

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে গলায় ওড়না পেঁচিয়ে মার্জিয়া খাতুন (২৫) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে স্বামী আসানুল্লাহকে সদর উপজেলার চন্ডিদাসগাতি থেকে আটক করা হয়।

অভিযুক্ত আহসান উল্লাহ (৩০) চন্ডিদাসগাতি গ্রামের বাসিন্দা। মার্জিয়া-আহসানের সংসারে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

পরিবারের বরাত দিয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, গত বুধবার দিবাগত রাতে উপজেলার চন্ডিদাসগাতি গ্রামে ঘটনাটি ঘটে। অভিযুক্ত আহসান উল্লাহ গভীর রাতে ঝগড়ার একপর্যায়ে গলায় ওড়না পেঁচিয়ে মার্জিয়াকে হত্যা করেন। বিষয়টি পরিবার ও স্থানীয়রা জানার পর আহসান উল্লাহকে আটকে রেখে থানায় খবর দেন।

তিনি আরও জানান, সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একইসঙ্গে আহসান উল্লাহকে আটক করে থানায় আনা হয়। অভিযুক্ত আহসান উল্লাহ প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না