,

কাতার বিশ্বকাপই হবে মেসির শেষ বিশ্বকাপ

news-image

স্পোর্টস ডেস্ক : এটাই আমার শেষ বিশ্বকাপ হতে চলেছে, এটা নিশ্চিত। এই সিদ্ধান্তটা আমি নিয়ে ফেলেছি’ সম্প্রতি সাংবাদিক সেবাস্তিয়ান ভিনইয়োলোকে দেওয়া এক সাক্ষাৎকারে আর্জেন্টিনা তারকা লিওনেল মেসি এ কথা বলেন। জানিয়েছেন, ‘২০২২ সালে কাতারে অনুষ্ঠেয় বিশ্বকাপই হবে আমার শেষ বিশ্বকাপ।’

শেষ কিছু দিনে লিওনেল মেসির ফর্মটা দুর্দান্ত। গোল করছেন, করাচ্ছেন। পিএসজির হয়ে যে খারাপ সময়টা কাটছিল তার, সেটাও কেটে গেছে। আর্জেন্টিনার আকাশী সাদা জার্সিতে তো সে ফর্মটা আরও ভালো! শেষ তিন ম্যাচে করেছেন ৯ গোল। সব মিলিয়ে তার দলের হার নেই ৩৫ ম্যাচ ধরে। সবশেষ হারটার পর কেটে গেছে আরও ৩ বছর।

গেল বছর মেসি তার ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক শিরোপা জিতেছেন। ২০২১ সালের জুলাইয়ে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জেতে তার আর্জেন্টিনা।

বিশ্বকাপটা অবশ্য এখনো অধরা রয়ে গেছে তার। ২০১৪ সালে খুব কাছাকাছি গিয়েছিলেন একবার। তবে ব্রাজিলের মাটিতে সেবার ফাইনালে জার্মানির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় তার, আর্জেন্টিনার। ২০২২ বিশ্বকাপই যদি তার শেষ বিশ্বকাপ হয়ে যায়, তাহলে সে আক্ষেপটা এবার মনে-প্রাণে ঘোচাতে চাইবেন মেসি, তা বলাই বাহুল্য!

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির