,

ফের চালু হচ্ছে ইভ্যালি

news-image

নিজস্ব প্রতিবেদক : বন্ধ থাকা ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি আবার চালু হচ্ছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিন। আগামী ১৫ অক্টোবর নতুন সার্ভার থেকে পণ্য বেচাকেনা শুরু হতে পারে।

আজ বৃহস্পতিবার বিকেলে ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে শামীমা নাসরিন বলেন, ‘প্রতিষ্ঠানের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল কারাবন্দি থাকায় পুরোনো সার্ভারের পাসওয়ার্ড উদ্ধার করা যাচ্ছে না। সার্ভারের তথ্য ছাড়া পুরোনো গ্রাহকদের পাওনা পরিশোধ করাও সম্ভব নয়। রাসেলকে ছাড়া টাকা ফেরত দেওয়া সম্ভব নয়। তাকে ছাড়া পুরোনো সার্ভার সচল করা সম্ভব হচ্ছে না। তাই আমরা বাধ্য হয়েই নতুন সার্ভার থেকে ব্যবসা পরিচালনা শুরু করতে যাচ্ছি।’

ইভ্যালির চেয়ারম্যান বলেন, ‘আমরা মনে করি ইভ্যালির ৪৫ লাখ ক্রেতা ও ৩০ হাজার বিক্রেতা দৈনন্দিন প্রয়োজনে নিয়মিত কেনাকাটা করলে সহজেই দেশি-বিদেশি বিনিয়োগ আসা সম্ভব। অনেকেই হয়ত অবগত আছেন, আগে ইভ্যালিতে বিনিয়োগের জন্য বিনিয়োগকারীদের সঙ্গে আমরা কথা বলেছি। তারই ধারাবাহিকতায় বর্তমানে আমাদের সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনা করার সুযোগ তৈরি হলে খুব সহজেই বিনিয়োগ আসা সম্ভব হবে বলে আমার দৃঢ় বিশ্বাস।’

শামীমা নাসরিন বলেন, ‘কিছু-কিছু ক্ষেত্রে ব্যবসায়িক নীতিমালার ত্রুটিগুলো আমরা স্বীকার করে দেনা-পাওনা এবং সব পেন্ডিং অর্ডার ডেলিভারির জন্য ছয় মাস সময় চেয়েছিলাম। তবে সেই সময় পাওয়ার আগেই পাওনা পরিশোধ বিলম্ব হওয়ার অভিযোগ এবং চেক ডিজঅনার সম্পর্কিত মামলায় আমরা গ্রেপ্তার হই।’

গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার বিষয়ে ইভ্যালির চেয়ারম্যান বলেন, ‘আগের অর্ডার করা পণ্য ও রিফান্ডের অর্থ ফেরত দেব। এজন্য আমাদের প্রথমে সার্ভার খোলা জরুরি। সার্ভারের আইডি ও কোড একটি জটিল নম্বর। এটি মনে রাখা বা মুখস্ত করে রাখার বিষয় নয়। এ আইডিটি হারিয়ে যাওয়ায় এখন জটিল হয়ে দাঁড়িয়েছে।’

প্রসঙ্গত, গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে গত বছর ১৬ সেপ্টেম্বর গ্রেপ্তার হন ইভ্যালির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল ও শামীমা নাসরিন। চলতি বছর এপ্রিলে শামীমা নাসরিন জামিনে মুক্তি পান। তবে মোহাম্মদ রাসেল এখনো জেলে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না