,

শীর্ষে থেকেই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল

news-image

স্পোর্টস ডেস্ক : নভেম্বরে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল। শ্রেষ্ঠত্বের মঞ্চে শীর্ষে থেকেই কাতারে যাচ্ছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। আজ (বৃহস্পতিবার) প্রকাশিত বিশ্বকাপের আগে শেষ ফিফা র‌্যাঙ্কিংয়ে তিতের দলের অবস্থানের কোনও পরিবর্তন হয়নি। আর্জেন্টিনাও রয়েছে আগের অবস্থানে।

সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দলই ম্যাচ জিতেছে। ঘানাকে ৩-০ গোলে ও তিউনেশিয়ার বিপক্ষে ৫-১ ব্যবধানে জয় পেয়েছে ব্রাজিল।

আর আর্জেন্টিনা জিতেছে হন্ডুরাস ও জ্যামাইকার বিপক্ষে। দুই ম্যাচেই জয় এসেছে ৩-০ গোলে।

র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে ব্রাজিল। এরপরেই রয়েছে বেলজিয়াম। লিওনেল মেসির আর্জেন্টিনার জায়গার পরিবর্তন হয়নি। রয়েছে তিনে। ফ্রান্স চতুর্থ ও ইংল্যান্ড রয়েছে পঞ্চম স্থানে।

বাংলাদেশ আগের ১৯২তম স্থান ধরে রেখেছে। প্রীতি ম্যাচে কম্বোডিয়াকে ১-০ গোলে হারালেও নেপালের কাছে ৩-১ গোলে হার মানতে হয়েছিল লাল-সবুজ জার্সিধারীদের।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির