,

গ্রিড বিপর্যয় অস্বাভাবিক নয় : প্রতিমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : বিদ্যুতের গ্রিড বিপর্যয় কোনো অস্বাভাবিক ঘটনা নয় বলে মনে করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

তিনি বলেন, টেকনিক্যাল ফল্ট হতেই পারে। বিশেষ করে বহু পুরোনো সাব-স্টেশনগুলো ক্ষেত্রে, সেগুলোর কার্যক্রম এখনো চলছে।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ বিভ্রাটের প্রাথমিক প্রতিবেদন পাওয়া গেছে। এই সময়ের মধ্যে গ্রাহকদের বিরাট অসুবিধা হয়েছে। বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে। এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় এবং কীভাবে আরও দ্রুততার সঙ্গে ব্যবস্থা নেওয়া যায়, সে ব্যাপারে পরিকল্পনা চলছে।

নসরুল হামিদ বলেন, অনেক সময় অনেক ঘটনা ম্যান মেড থাকে, অনেক সময় থাকে না। বিষয়গুলো ভেরি টেকনিক্যাল। যে প্রবলেমগুলো থাকে আমরা সেগুলো সলভ করার চেষ্টা করি। এ পর্যন্ত তো গ্রিড আনস্টেবল হয়নি। প্রতিবেদনে প্রাথমিক ধারণা পাওয়া গেছে, পরবর্তীতে আরও জানা যাবে। এই ঘটনার পরে দ্রুততার সঙ্গে, ১ ঘণ্টার মধ্যে স্টেবল করা শুরু হয়েছে। ঢাকায় দেরি করে দেওয়া হয়েছে কারণ, ঢাকায় লোড অনেক বেশি থাকে।

তিনি বলেন, আপনারা দেখেছেন, আমরা কত দ্রুত রিস্টোর করেছি। বিশ্বের অনেক দেশের রেকর্ড আছে, ৩-৪ দিন লেগে গেছে। আমরা সেদিকে যাচ্ছি না। এক ঘণ্টা পরেই রিস্টোর করা শুরু হয়ে গেছে। অবশ্যই টেকনিক্যাল ফল্ট আছে। পিন টু পিন ধরতে গেলে সময় লাগবে। এ জন্য দুটি কমিটি করে দিয়েছি। একটিতে বিদ্যুৎ বিভাগের ভেতরের লোক, আরেকটিতে বাইরের লোক।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না