,

নেতৃত্ব ছাড়ার আভাস দিলেন প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সম্মেলনে এবার কোনো চমক থাকবে কি না, কোনো নতুন নেতৃত্বকে সামনে নিয়ে আসবেন কি না- এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ডিসেম্বরে আওয়ামী লীগের সম্মেলন। এতে একজন কাউন্সিলরও যদি তার নেতৃত্বের ব্যাপারে অনাস্থা দেখান তাহলে তিনি বিদায় নিতে প্রস্তুত।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেলে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর নিয়ে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন চার দশক ধরে আওয়ামী লীগের নেতৃত্বে থাকা শেখ হাসিনা।

অবশ্য আওয়ামী লীগের এর আগের দুই সম্মেলনের আগেও নিজের বয়স হয়ে যাওয়ার প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেছিলেন, নতুন কারও কাছে নেতৃত্ব বুঝিয়ে দিতে পারলে তিনি খুশি হবেন।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে কে থাকবে তা পুরোপুরি কাউন্সিলরদের সিদ্ধান্ত।

তিনি আরও বলেন, ‘আমার তো সময় হয়ে গেছে। বিদায় নেওয়ার জন্য আমি প্রস্তুত।’

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির