,

২০ জেলায় ইলিশসহ সকল মাছ ধরা বন্ধ থাকবে

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের ২০টি জেলার নদ-নদী ও মোহনায় আগামীকাল ৭ অক্টোবর হতে ২৮ অক্টোবর মোট ২২ দিন ইলিশসহ সকল মাছ ধরা ও বরফ কল বন্ধ থাকবে। এ ছাড়া অন্য ১৮টি জেলায় শুধু ইলিশ মাছ ধরা বন্ধ থাকবে।

গণমাধ্যমে প্রকাশিত ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২২’ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মৎস্য অধিদপ্তরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর অধীন প্রণীত মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা ১৯৮৫ মোতাবেক ৭ হতে ২৮ অক্টোবর ২০২২ পর্যন্ত মোট ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ।

এ সময় দেশের ২০টি জেলা যথা- চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, ঢাকা, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী, ফরিদপুর এবং বাগেরহাট জেলার নদ-নদী ও মোহনায় ইলিশসহ সকল মাছ ধরা ও বরফ কল বন্ধ থাকবে।

এ ছাড়া ১৮টি জেলা যথা- নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, জামালপুর, খুলনা, কুষ্টিয়া, নড়াইল, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, নাটোর, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা, কুড়িগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া জেলায় ইলিশ মাছ ধরা বন্ধ থাকবে।

এতে আরও বলা হয়েছে, মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২২ বাস্তবায়নাধীন জেলাগুলোতে ইলিশ আহরণকারী ৫ লাখ ৫৪ হাজার ৮৮৭টি জেলে পরিবারকে নিষিদ্ধ ঘোষিত এ ২২ দিন ভিজিএফ কর্মসূচির আওতায় ২৫ কেজি হারে ১৩,৮৭২.১৮ মেট্রিক টন চাল বিতরণ করা হবে।

বিজ্ঞপ্তিতে এই ২২ দিন ইলিশের সর্বোচ্চ ডিম ছাড়ার মৌসুমে সারা দেশে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২২ সফল বাস্তবায়নের মাধ্যমে জাতীয় সম্পদ ইলিশের উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করার আহ্বান জানানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির