,

ইলিশ শিকার নিষিদ্ধ আজ মধ্যরাত থেকে

news-image

নিজস্ব প্রতিবেদক : আজ বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুরু হচ্ছে মা ইলিশের বাধাহীন প্রজননের জন্য ২২ দিনের অবরোধ। ৭ অক্টোবর (৬ অক্টোবর রাত ১২.০১ মিনিট) শুরু হওয়া মৎস্য শিকারে এ নিষেধাজ্ঞা চলবে ২৮ অক্টোবর পর্যন্ত।

মৎস্য বিভাগ সূত্র জানায়, ইলিশ সারা বছরই কমবেশি ডিম ছাড়ে। তবে আশ্বিন মাসের অমাবস্যা ও ভরা পূর্ণিমায় ইলিশ প্রচুর ডিম ছাড়ে। প্রজননের এই প্রধান সময় ইলিশ গভীর সাগর থেকে মোহনা ও নদীর মিঠা পানিতে ছুটে আসে।

জেলেরা অকপটে স্বীকার করেন, মা ইলিশের বাধাহীন প্রজননের জন্য ২২ দিনের অবরোধের সুফল তারা পাচ্ছেন। ইলিশের সঙ্গে অন্যান্য মাছেরও উৎপাদন বেড়েছে। অবরোধকালকে সফল করার বিষয়ে তাদের আগ্রহ রয়েছে। তবে এ সময় দেওয়া প্রণোদনা বাড়ানো এবং নির্ধারিত সময়ে প্রকৃত ইলিশ শিকারিদের মাঝে বিতরণ ও পার্শ্ববর্তী দেশের জেলেদের মাছধরা বন্ধের দাবি জেলেদের।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ-অ্যাকোয়াকালচার অ্যান্ড মেরিন সায়েন্স অনুষদের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলী দেশ রূপান্তরকে বলেন, সময়টি যথোপযুক্ত। তবে জলবায়ু পরিবর্তনের ফলে কিছু পরিবর্তন হয়তো হতে পারে। সেটি নিয়ে পরীক্ষা না করে কিছু বলা যাবে না।

তিনি আরও বলেন, অনিবন্ধিত অনেক জেলে রয়েছে তাদের নিবন্ধনের আওতায় আনা দরকার। যারা জেলে নয়, অথচ জেলে হিসেবে নিবন্ধিত হয়েছে, তাদের বাদ দেওয়া উচিত। এ নিয়ে মৎস্য বিভাগের একটি প্রকল্প ছিল। সেটি পুনরায় চালু করা দরকার।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির