,

গ্রিসে অভিবাসীবাহী নৌকা ডুবে ১৫ জনের মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : গ্রিসের লেসবস দ্বীপের উপকূলে এজিয়ান সাগরে একটি নৌযান ডুবে অন্তত ১৫ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। নৌযানটিতে প্রায় ৪০ জন আরোহী ছিল বলে গ্রিসের কোস্টগার্ড জানিয়েছে। খবর রয়টার্সের।

কোস্টগার্ড জানিয়েছে, সাগর থেকে ১৫টি মৃতদেহ ও ৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আরও ২০ জন নিখোঁজ রয়েছে।

নৌযানটি লেসবসের পূর্ব দিকের সাগরে ডুবেছে। তুরস্কের উপকূলের খুব কাছে গ্রিসের এ দ্বীপটির অবস্থান।

গ্রিসের কোস্টগার্ডের একটি জাহাজ ও বিমানবাহিনীর একটি হেলিকপ্টার তল্লাশি ও উদ্ধার অভিযানে যোগ দিয়েছে। ওই এলাকায় প্রবল বেগে বাতাস বইতে থাকায় উদ্ধারকাজে বিঘ্ন ঘটছে।

এর আগে বুধবার গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ কিথিরার কাছে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী আরেকটি নৌযান প্রবল ঢেউয়ের তোড়ে ডুবে যায়। গ্রিসের কর্তৃপক্ষ সেখান থেকে ৩০ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির