,

ঢাকা মেডিকেলে গাঁজার চালান নিতে এসে ধরা

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গাঁজার চালান নিতে আসা এক দম্পতিসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢামেকের দুই নম্বর গেটের সামনে থেকে তাদের আটক করে ডিএনসি ঢাকা মেট্রোর (উত্তর) একটি টিম।

আটকরা হলেন মো. রাসেল মিয়া, তার স্ত্রী সালমা বেগম ও বাসের হেলপার উজ্জ্বল মিয়া। আটকের সময় ২৮ কেজি গাঁজাসহ মাদক পরিবহন করা আয়মান পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৫-৭৫-৭৭) একটি বাস জব্দ করা হয়। তখন পালিয়ে যান বাসের চালক আহাদ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (পরিদর্শক) শাহিনুল কবির বলেন, ‘হবিগঞ্জের লাখাই থেকে আসা আয়মান পরিবহনের একটি বাসে গাঁজার চালানটি ঢাকায় আসে। স্বামী রাসেল ও স্ত্রী সালমা চালানটি নিতে ওই এলাকায় এসেছিলেন।’

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, গাঁজার চালানটি ঢাকায় এসেছে। চালানটি ঢামেকের দুই নম্বর গেটের বিপরীত পাশে ব্যবসায়ীদের কাছে হস্তান্তর করা হবে। পরে হবিগঞ্জের লাখাই থেকে আসা আয়মান পরিবহননের বাস থেকে আমরা ২৮ কেজি গাঁজা জব্দ করি। দুজন পুরুষ ও একজন নারীকে আটক করা হয়েছে। বাসের হেলপারের কাছ চালানটি নিতে আসা দুজন স্বামী-স্ত্রী বলে জানা গেছে।’

শাহিনুল কবির আরও বলেন, ‘আটকরা দীর্ঘদিন ধরে পাশের দেশ থেকে মাদকের চালান ঢাকায় এনে গাজীপুর ও নারায়ণগঞ্জে বিক্রি করে আসছিলেন। পলাতক চালককে গ্রেপ্তারে অভিযান চলছে।’

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির