,

প্রত্যেক পাওয়ার প্ল্যান্টেই কিছু না কিছু ঘটেছে: তদন্ত কমিটির প্রধান

news-image

নিজস্ব প্রতিনিধি : জাতীয় গ্রিডে মঙ্গলবারের বিপর্যয়ে কারণ এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছেন পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) তদন্ত কমিটির প্রধান ও পিজিসিবির নির্বাহী পরিচালক (পিঅ্যান্ডডি) ইয়াকুব এলাহী চৌধুরী। তিনি বলেন, ‘গতকাল প্রত্যেকটি পাওয়ার প্ল্যান্টেই কিছু না কিছু ঘটেছে।’

আজ বুধবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান ইয়াকুব এলাহী চৌধুরী। পিজিসিবির পাঁচ সদস্যের তদন্ত কমিটির নেতৃত্ব দিচ্ছেন তিনি।

ইয়াকুব এলাহী চৌধুরী বলেন, ‌‘বিদ্যুৎ কেন্দ্রগুলো ঘুরে বিভিন্ন তথ্য সংগ্রহ করছি। ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রেও গিয়েছি। অন্য বিদ্যুৎ কেন্দ্রগুলোতেও যাবো। বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে আমরা গতকালের বিভিন্ন তথ্য সংগ্রহ করছি। এগুলো পর্যালোচনা করা হবে। তবে এখনই গ্রিড বিপর্যয়ের কারণ সম্পর্কে স্পষ্ট কিছু বলা যাবে না। সবকিছু বিবেচনায় নিয়েই তদন্ত চলছে।’

এ সময় ইয়াকুব ইলাহীর সঙ্গে উপস্থিত ছিলেন তদন্ত কমিটির অন্য সদস্যরা এবং আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক এএমএম সাজ্জাদুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।

জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর ২টার পর আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে গ্রিড স্বাভাবিক হলে ধাপে ধাপে উৎপাদনে ফেরে বন্ধ হওয়া ইউনিটগুলো।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির