বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে পালাতে চেয়েছিলেন তিনি

news-image

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে পালানোর সময় রবিউল আলম শাওন নামে এক ব্যক্তিকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। আজ বুধবার দুপুর আড়াইটার দিকে তাকে আটক করা হয়।

আটক রবিউল আলম শাওন হলো নরসিংদী জেলার শেখের চর এলাকার ওয়ালী উল্লাহর ছেলে।

ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুর আড়াইটার দিকে রবিউল আলম শাওন ভারতে যাওয়ার উদ্দেশে ইমিগ্রেশন করতে আসেন। তার বিরুদ্ধে দেশত্যাগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা থাকায় ইমিগ্রেশন না করে তাকে আটক করা হয়। পরে আখাউড়া থানা পুলিশকে খবর দিয়ে তাকে হস্তান্তর করা হয়।

তার বিরুদ্ধে চলতি বছরের মে মাসের ৬ তারিখ ঢাকার হাতিরঝিল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ফারজানা তাবাসসুম নামে এক নারী মামলা করেছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান মোরশেদ আলম।

এ বিষয়ে জানতে চাইলে হাতিরঝিল থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান বলেন, ‘রবিউল আলম শাওনের বিরুদ্ধে ধর্ষণ মামলা রয়েছে।’

 

এ জাতীয় আরও খবর