,

মাধুরীর বিলাসবহুল নতুন ফ্ল্যাটের দাম কত

news-image

অনলাইন ডেস্ক : ভারতের মুম্বাইয়ের অভিজাত এলাকা হিসেবে পরিচিত আবাসনে ৫৩ তলায় সুসজ্জিত অ্যাপার্টমেন্ট কিনলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত। লোয়ার প্যারেলের ইন্ডিয়াবুলস ব্লুতে ফ্ল্যাটটি কিনেছেন এ অভিনেত্রী।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ওই অ্যাপার্টমেন্টটি কেনা হয় এ বছরের ২৮ সেপ্টেম্বর। বিলাসবহুল আবাসন চত্বরের ৫৩ তলায় অবস্থিত ফ্ল্যাটটি ৫ হাজার ৩৮৪ স্কয়ার ফিট এবং সি-ভিউ। এ ফ্ল্যাটে রয়েছে সাতটি গাড়ি পার্কিংয়ের সুবিধা। ৫৩ তলায় ফ্ল্যাটটি হওয়ায় মুম্বাই শহরের এক ভিন্ন দৃশ্য নজরে আসবে। আরব সাগরের দারুণ দৃশ্যও দেখা যাবে ফ্ল্যাট থেকে।

সম্প্রতি ইন্ডিয়া ব্লু ইনস্টাগ্রামে ফ্ল্যাটটির কিছু ছবি শেয়ার করেছে। সেখানে দেখা যায়, সুইমিংপুল, ফুটবল খেলার মাঠ, জিম, স্পা, ক্লাবসহ নানা মনমুগ্ধকর দৃশ্য।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির