,

ছিনতাই চেষ্টাকালে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ গ্রেপ্তার ২

news-image

উত্তরা (ঢাকা) প্রতিনিধি : রাজধানীর উত্তরায় ছিনতাইয়ের চেষ্টাকালে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ অক্টোবর) রাতে উত্তরা পশ্চিম থানার ১৩ নং সেক্টরের ১৩ নং রোড থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. আল রাজু (২৫) তুরাগ থানার ভাবনারটেক এলাকার নুর আলমের ছেলে। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। অপর আসামি মো. সুমন খান (২৯) পিরোজপুরের কাউখালী উপজেলার রুস্তম আলী খানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন পিপিএম (বার)।

তিনি জানান, গ্রেপ্তারকৃতরা রাতে পথচারী কিংবা গাড়িচালকদের সঙ্গে পরিকল্পিতভাবে ঝগড়া লাগান। এরপর কৌশলে তাদের টাকা, মোবাইল, ল্যাপটপ ছিনিয়ে নিয়ে পালিয়ে যান। ইচ্ছাকৃতভাবে ঝগড়া লাগিয়ে ছিনতাই করে বলে স্থানীয়দের কাছে তারা ‘গ্যাঞ্জাম পার্টি’ নামে পরিচিত।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একই অভিযোগে দুইটি মামলা আছে। তারা গ্রেপ্তারও হয়েছেন, জেলও খেটেছেন বলে জানান মোহাম্মদ মহসিন পিপিএম।

জানা যায়, গ্যাঞ্জাম পার্টির মূলহোতা রাজুর ৮-১০ জনের একটি গ্রুপ আছে। তারা রাতে উত্তরাসহ ঢাকার বিভিন্ন এলাকায় আড্ডা দেন। এরপর কোন পথচারীকে একা পেলে তার সঙ্গে একজন পরিকল্পিতভাবে ধাক্কা খেয়ে ‘এই আমারে ধাক্কা দিলি ক্যান’ বলে ঝগড়া লাগিয়ে দেয়। এসময় বাকিরাও আশপাশ থেকে এসে তাকে মারধর শুরু করে। এরপর তার কাছে থাকা টাকা, মোবাইল হাতিয়ে পালিয়ে যায়। কোন গাড়িচালককে একা পেলেও তারা একই কাজ করে।

মঙ্গলবার রাত সাড়ে ১১টায় একই কায়দায় রাজু ও সুমন ঝগড়া লাগায় লুৎফুর রহমান নামে স্থানীয় এক ব্যক্তির সঙ্গে। লুৎফুর রহমান রাত সাড়ে ১১টায় প্রাইভেটকার চালিয়ে আসছিলেন। হঠাৎই তার গাড়ির সামনে এসে রাজু বলে উঠেন, আমাকে গাড়ি দিয়ে ধাক্কা দিলি ক্যান। এসময় তারা লুৎফুরকে মারধর করে টাকা, মোবাইল ছিনিয়ে নিতে চাইলে তিনি চিৎকার শুরু করেন।

এসময় পুলিশের টহল টিম তার চিৎকার শুনে ঘটনাস্থলে যায় এবং ওই দুইজনকে আটক করে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না