,

উত্তরাখণ্ডে তুষারধসে নিহত ১০, নিখোঁজ ২৮

অনলাইন ডেস্ক : হিমালয়ের কোলঘেঁষা উত্তর ভারতের রাজ্য উত্তরাখন্ডে তুষারধসে মৃত্যু হয়েছে ১০ জন পর্বতারোহীর এবং আরও ২৮ জন এখনও নিখোঁজ আছেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।গতকাল মঙ্গলবার সকাল ৯ টার দিকে রাজ্যের উত্তরকাশী জেলায় হিমালয় পর্বতমালার ‘দ্রৌপদী কা ডান্ডা’ পর্বতের কাছে এই দুর্ঘটনা ঘটে । বার্তা সংস্থা পিটিআই’র বরাতে ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট এ তথ্য নিশ্চিত করেছে।

ভারতের বিভিন্ন্ সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ও নিখোঁজ শির্ক্ষাথীরা সবাই উত্তরকাশীর পর্বতারোহণ প্রশিক্ষণকেন্দ্র ‘নেহরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং’ (নিম) শিক্ষার্থী ও প্রশিক্ষক। যে এলাকায় তুষারধস হয়েছে সেটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৬ হাজার কিলোমিটার উঁচু।

নিমের কর্মকর্তা কর্নেল অমিত বিস্ত গত মঙ্গলবার সন্ধ্যায় জানান, দলে মোট ৩৪ জন ছিলেন। ঘটনাস্তলে তুষারধসে চাপা পড়া ১০ জনের মৃতদেহ দেখা গেছে, যার মধ্যে চারটি উদ্ধার করা হয়েছে। ২৮ জন এখনও নিখোঁজ । তবে অন্ধকার ও প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকাজ বন্ধ রাখা হয়েছিল। আজ বুধবার থেকে তা আবারও শুরু করা হবে। উদ্ধার অভিযানে অংশ নিচ্ছেন ভারতীয় বিমান বাহিনীর সদস্যরাও।

তুষারধসের ঘটনায় নিখোঁজ ২৮ জনের নামের একটি তালিকা প্রকাশ করেছে উত্তরাখণ্ড পুলিশ। এদের মধ্যে পশ্চিমবঙ্গ, দিল্লি, তেলেঙ্গানা, তামিলনাড়ু, কর্ণাটক, আসাম, হরিয়ানা, গুজরাট, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড ও উত্তর প্রদেশের প্রশিক্ষণার্থীদের নাম রয়েছে।

এ ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার উদ্ধৃতি দিয়ে ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, এটি দুঃখজনক যে, শোকাহত পরিবারগুলোর প্রতি সমবেদনা। উদ্ধার অভিযান চলছে এবং কর্তৃপক্ষের মাধ্যমে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির