,

নিহত শান্তিরক্ষী জাহাঙ্গীরের বাড়িতে চলছে মাতম

news-image

নীলফামারী প্রতিনিধি : মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনার সময় মাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও দুইজন। হতাহতরা সবাই বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য।

নিহতদের মধ্যে সৈনিক জাহাঙ্গীর আলমের বাড়ি নীলফামারী জেলার ডিমলা উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ তিতপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের লতিফর রহমানে ছেলে। লতিফর রহমানের পাঁচ ছেলের মধ্যে জাহাঙ্গীর চতুর্থ।

নিহত জাহাঙ্গীর আলমের বড় ভাই করপোরাল আবুজার রহমান বলেন, ২০১৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন জাহাঙ্গীর। ১০ মাস আগে মধ্য আফ্রিকান প্রজাতেন্ত্রর ব্যানব্যাট-৮ এলাকার উইক্যাম্পে শান্তিরক্ষী মিশনে যান তিনি। বাংলাদেশ সময় গতকাল মঙ্গলবার ভোর ৪টায় মাটিতে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে তার ভাইসহ তিন বাংলাদেশি সেনা প্রাণ হারান।

জাহাঙ্গীরের ছোট ভাই বাদশা বলেন, গতকাল সকালে সেবাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা মোবাইল ফোনে জাহাঙ্গীরের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

এই খবর আসার পর থেকে জাহাঙ্গীরের পরিবারে চলছে শোকের মাতম। বাক্রুদ্ধ হয়ে পড়েছেন তার বাবা লতিফুর রহমান। মা গোলেনুর বেগম প্রায় অজ্ঞান হয়ে বিছানায় পড়ে রয়েছেন। সদ্য বিবাহিত স্ত্রী শিমু আক্তার স্বামীর ছবি বুকে ধরে স্তব্ধ হয়ে বসে রয়েছেন।

শুধু পরিবার নয়, জাহাঙ্গীরের বাড়ির আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে শোকের ছায়া। জাহাঙ্গীরের বড় ভাই আবুজার ভাইয়ের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির