,

বিশ্বকাপে যাচ্ছে এগারো পথশিশু

news-image

ক্রীড়া প্রতিবেদক : পথেই তাদের জন্ম। পথই ছিল ঠিকানা। এখন তাদের নতুন আশ্রয় লিডো পিস হোম। যে প্রতিষ্ঠানের সহযোগিতায় এবার তাদের যাত্রা কাতারে। লক্ষ্য বিশ্বকাপ ফুটবলের ভেন্যুতে ‘স্ট্রিট চাইল্ড ওয়ার্ল্ড কাপ’-এ (পথশিশু বিশ্বকাপ) খেলা। বৃহস্পতিবার দোহার উদ্দেশে রওনা হবে কোচসহ ১১ সদস্যের দলটি। সেখানে ২৫ দেশের অংশগ্রহণে সেভেন এ সাইড ফুটবল টুর্নামেন্টে খেলবে লাল সবুজের এই পথশিশুরা।

দলের সদস্যরা হলো- সাথী আক্তার, ফিরোজা আবিদা, আফরিন খাতুন, হামিদা আক্তার, ইতি আক্তার, মিম আক্তার তামান্না, তাহমিনা আক্তার, জান্নাতুল ফেরদৌস ওশিন, তানিয়া আক্তার ও জেসমিন আক্তার। এছাড়া কোচ হিসেবে যাচ্ছেন নাজমা আক্তার। ৭-১৬ অক্টোবর বিশ্বকাপের বিভিন্ন ভেন্যুতে খেলবে এই শিশুরা। সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান লিডোর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ফরহাদ হোসেন।

টুর্নামেন্টে ভালো করার প্রত্যয়ের কথা জানান অধিনায়ক জেসমিন আক্তার। তার কথায়, ‘২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত পথশিশু বিশ্বকাপ ক্রিকেটে আমরা সেমিফাইনালে খেলেছিলাম। এবার পথশিশু ফুটবল বিশ্বকাপেও সেই লক্ষ্য নিয়ে যাচ্ছি।’ কোচ নাজমা আক্তার বলেন, ‘প্রায় ১০ মাস বসিলা মাঠে এই মেয়েরা অনুশীলন করেছে। তাদের মধ্যে ভালো খেলার প্রতিভা লুকিয়ে রয়েছে। আমি জানি, নির্দেশনা অনুযায়ী খেলতে পারলে তারা ভালো করবে।’

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না