,

‘অশ্লীল ভাষায়’ হুমকি পাচ্ছেন অরুণা বিশ্বাস

news-image

বিনোদন প্রতিবেদক : একটি মোবাইল নম্বর থেকে প্রতিনিয়ত অশ্লীল ভাষা ব্যবহার করে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন জনপ্রিয় অভিনেত্রী অরুণা বিশ্বাস। আজ রোববার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ কথা জানান তিনি।

ফেসবুক পোস্টে ওই মোবাইল নম্বরটি তুলে ধরে অরুণা বিশ্বাস লিখেছেন, ‘এই নম্বর থেকে প্রতিনিয়ত হুমকি-ধামকি আর অশ্লীল কথা বলা হচ্ছে। ট্রু-কলারে নাম দেখানো হচ্ছে মনি।’

এ বিষয়ে জানতে চাইলে অরুণা বিশ্বাস দৈনিক আমাদের সময় অনলাইনকে বলেন, ‘গত চার-পাঁচ দিন ধরে বিভিন্ন নম্বর থেকে কোনো একজন আমাকে বারবার ফোন দিয়ে হুমকি দিচ্ছে। আর অশ্লীল ভাষায় কথা বলছে, যা মুখে বলার না। আমি কয়েকটি নম্বর টুকে রেখেছি। দেখি কী করা যায়।’

আইনগত ব্যবস্থা নেবেন কি না, জানতে চাইলে গুণী এই অভিনেত্রী বলেন, ‘হ্যাঁ, তবে আপাতত পূজার ব্যস্ততার মধ্যে আছি। আগামীকাল না হয় তারপর দিনই আইনের আশ্রয় নেব।’

অরুণা বিশ্বাসের নির্মিত ‘অসম্ভব’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। সরকারি অনুদানের এই সিনেমাটি চলতি বছরেই মুক্তি পাবে বলে জানিয়েছেন তিনি। অরুণা বিশ্বাস বর্তমানে সেন্সর বোর্ডের সদস্য।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না