,

স্বাভাবিক হলো বিমানবন্দর সড়কে যান চলাচল

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিমানবন্দর সড়কে প্রায় আট ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে যান চলাচল। আজ রোববার বিকেলে যানজট পরিস্থিতির কিছুটা উন্নতি ঘটলেও বর্তমানে স্বাভাবিক হয়েছে।

সরেজমিনে দেখা যায়, ভোর থেকে বৃষ্টির কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বাসস্ট্যান্ডের গোলচত্বর এলাকায় প্রায় হাঁটুপানি জমে যায়। এতে সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর বনানী থেকে বিমানবন্দর পর্যন্ত যানজট সৃষ্টি হয়। অন্যদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের বোর্ডবাজার থেকে বিমানবন্দর পর্যন্ত ছিল তীব্র যানজট। এতে কেউ তিন ঘণ্টা, কেউ চার ঘণ্টা যানজটে আটকা পড়েন।

ট্রাফিক পুলিশের সদস্যরা জানান, বিমানবন্দর এলাকায় বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কারণে এমনিতেই মহাসড়ক এখন অনেক সরু। এরপর ভোর থেকে বৃষ্টির কারণে বিমানবন্দর বাসস্ট্যান্ডে পানি জমে। তাই সকাল থেকেই বনানী থেকে বিমানবন্দর সড়কের দুই পাশে দীর্ঘ যানজট লাগে। পরে বিকেল থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) নাবিদ কামাল শৈবাল বলেন, আমাদের ট্রাফিক পুলিশের সদস্যরা রাস্তায় জমে থাকা পানি সেচের কাজ করে। এ ছাড়া ট্রাফিক সদস্যরা অবস্থান নিয়ে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করেছে। বিকেল থেকে সড়কে যান চলাচল স্বাভাবিক হলেও চাপ রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির