,

যানজট এড়াতে বেঙ্গালুরুতে হেলিকপ্টার সেবা

news-image

অনলাইন ডেস্ক : যানজট এড়াতে ভারতের সিলিকন ভ্যালি হিসেবে পরিচিত কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরু শহরে চালু হচ্ছে হেলিকপ্টার সেবা। বেঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দর এবং হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের (এইচএএল) বিমানবন্দরের মধ্যে সেবাটি চালু করার ঘোষণা দিয়েছে ব্লেড ইন্ডিয়া। সেবাটি চালু হবে আগামী ১০ অক্টোবর থেকে।

যে পথ পাড়ি দিতে দুই ঘণ্টার বেশি সময় লেগে যায়, হেলিকপ্টার সেবায় ১২ মিনিটে সে পথ অতিক্রম করা যাবে। টিকিটের মূল্য বাবদ যাত্রীদের গুনতে হবে ৩ হাজার ২৫০ রুপি। বুকিংয়ের জন্য টিকিট ইতোমধ্যে উন্মুক্ত করা হয়েছে। এ সেবাটি করপোরেট যাত্রীদের জন্য বেশ আকর্ষণীয় হবে। কারণ, এইচএএল বিমানবন্দরটি কোরামঙ্গলা, ইন্দিরানগরের মতো জনপ্রিয় স্থান এবং আইটি পার্কের কাছাকাছি অবস্থিত।

প্রাথমিকভাবে এ রুটে দুটি হেলিকপ্টার চালানো হবে। স্থানীয় সময় সকাল ৯টায় বেঙ্গালুরু থেকে এইচএএল বিনামবন্দরে যাওয়ার হেলিকপ্টারটি ছাড়বে এবং বিকেল ৪টা ১৫ মিনিট নাগাদ সেটি ফেরত আসবে। সেবাটি জনপ্রিয় হলে ধীরে ধীরে হেলিকপ্টারের সংখ্যা বাড়ানো হবে বলে জানা গেছে। খবর: জি নিউজ

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির