,

আরও ৬৭ পর্নসাইট নিষিদ্ধ করল ভারত

news-image

অনলাইন ডেস্ক : পর্নোগ্রাফি ঠেকাতে আরও ৬৭টি ওয়েবসাইট নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে ভারত সরকার। গত বৃহস্পতিবার দেশটির টেলি যোগাযোগ বিভাগ (ডিওটি) ইন্টারনেট পরিষেবা সরবরাহকারীদের অবিলম্বে ওই সাইটগুলো ব্লক করার নির্দেশ দিয়েছে। এর আগে গত ২৪ সেপ্টেম্বর তথ্যপ্রযুক্তি আইনের আওতায় সাইটগুলো ব্লক করার আদেশ দেওয়া হয়। ডিওটির পক্ষ থেকে এ বিষয়ে সংশ্লিষ্টদের ইমেইল পাঠানো হয়েছে।

সেই ইমেইলে উল্লেখ করা হয়েছে- আদালতের নির্দেশ মেনেই তারা এই নিষেধাজ্ঞা জারি করেছে। নিষিদ্ধ হওয়া ৬৭টি পর্নসাইটের মধ্যে ৬৩টির বিষয়ে নির্দেশ দিয়েছিল পুনে আদালত। আর বাকি চারটি ওয়েবসাইট ব্লক করা হয়েছে উত্তরাখণ্ড হাইকোর্টের নির্দেশের ভিত্তিতে।

ডিওটি জানিয়েছে, নিষিদ্ধ হওয়া ওয়েবসাইটগুলো তথ্য প্রযুক্তি (অন্তর্বর্তী নির্দেশিকা এবং ডিজিটাল মিডিয়া নৈতিকতা বিধি) বিধিমালা, ২০২১-এর ৩(২)(খ) লঙ্ঘন করেছে। এসব সাইটে অশ্লীল উপাদান রয়েছে। নারীদের ভাবমূর্তি কলঙ্কিত করে এমন কন্টেন্ট রয়েছে। অবিলম্বে এসব ওয়েবসাইট বা ইউআরএলগুলো ‘ব্লক’ করার নির্দেশ দেওয়া হয়েছে।

২০২১ সালের নতুন আইটি বিধি অনুযায়ী, কোনও ব্যক্তির সম্পূর্ণ বা আংশিক নগ্নতা দেখায় বা তাকে কোনও যৌনক্রিয়া বা আচরণে লিপ্ত দেখায়, এমন কন্টেন্ট থাকলে সরকার তা সরিয়ে দিতে বা নিষ্ক্রিয় করতে ইন্টারনেট পরিষেবা সরবরাহকারীদের বাধ্য করতে পারে। ইন্টারনেট পরিষেবা সরবরাহকারীরা পর্নসাইটগুলো ব্লক করলে ফোন, ল্যাপটপ, ডেস্কটপসহ কোনও প্ল্যাটফর্ম থেকেই সেগুলো আর খোলা যাবে না।

এর আগে ২০১৮ সালে উত্তরাখণ্ড হাইকোর্টের এক আদেশ আসার পর ভারত সরকার ৮০০টিরও বেশি পর্নসাইট নিষিদ্ধ ঘোষণা করেছিল।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না