,

টেকনাফ সীমান্তে আবার গোলাগুলির বিকট শব্দ

news-image

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজার টেকনাফে হোয়াইক্যং সীমান্তে মিয়ানমারের ওপারে আবার গুলি ও মর্টারের বিকট শব্দ শোনা গেছে।

উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া সীমান্তে স্থানীয়রা বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে গুলির আওয়াজ শুনেছেন বলে জানান।

উলুবনিয়া গ্রামের বাসিন্দা জাফর আলম বলেন, রাত সাড়ে ৭টার দিকে দশ-বারোটি গুলির আওয়াজ শুনেছি। দুয়েকটি খুব বিকট শব্দ ছিল। আমরা ভয়ে আছি এখানে।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের মেম্বার সিরাজুল মোস্তফা লালু বলেন, আমি নিজেও বিকট গুলির আওয়াজ শুনেছি। সম্ভবত মিয়ানমারের শীলখালী এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে।

তিনি বলেন, এর আগে মঙ্গলবার উলুবনিয়া ও হারাংগা ঘোনা সীমান্তে গোলাগুলির শব্দ শোনা গিয়েছিল। তবে বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করেছি।

সম্প্রতি মিয়ানমার থেকে মর্টার শেল ও গোলার আঘাতে শূন্যরেখার একজন রোহিঙ্গা নিহতসহ ৬ জন আহত হয়েছেন। এর আগে মর্টার শেল ও গোলার ঘটনায় ঢাকার মিয়ানমার রাষ্ট্রদূত উ অং কিউ মোয়েকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চারবার তলব করা হয় এবং এসব ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয় সরকারের পক্ষ থেকে। এরপরও গোলাগুলি বন্ধ হয়নি।

দেড় মাস ধরে গোলাগুলি চলছে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে। ফলে প্রায় ২৫ হাজার মানুষ ভীতির মধ্য রয়েছে। এ ঘটনায় সীমান্ত এলাকার ৩০০ পরিবারকে অন্যত্র সরিয়ে নেওয়ার কথা ভাবছে সংশ্লিষ্টরা। এ ছাড়া গোলাগুলির ঘটনায় অসহায় হয়ে পড়েছে নোম্যানসল্যান্ডে অবস্থানকারী রোহিঙ্গারা।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির