,

শেহজাদ খান বীর আমার ও শাকিবের সন্তান: বুবলি

news-image

নিজস্ব প্রতিবেদক : শেহজাদ খান বীর আমার ও শাকিবের সন্তান। আমরা চেয়েছি একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন, সেই সুখবরটি জানানোর জন্য বেশিদিন অপেক্ষা করতে হয়নি।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) নিজের ফেসবুক ওয়ালে শেহজাদ খান বীরের সঙ্গে শাকিবের ছবি প্রকাশ করে শবনম বুবলী একথা লিখেছেন।

তিনি আরও বলেন, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।

২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল শাকিব-বুবলী জুটির ‘বীর’। এ সিনেমার শুটিং চলাকালীনই বুবলী অন্তঃসত্ত্বা ছিলেন বলে চলচ্চিত্র সংশ্লিষ্ট সূত্র এই তথ্য জানিয়েছে। নায়িকার বেবি বাম্পের একটি ছবি প্রকাশ হওয়ার পর এমন গুঞ্জনই উঠেছিল। এরপর ‘বীর’ ছবির কাজ শেষ হতেই ৯ মাসের জন্য লাপাত্তা হয়ে যান বুবলী।

সে সময় কোথাও বুবলীর খোঁজ মিলছিল না। পরে জানা যায় তিনি আমেরিকা রয়েছেন। সূত্র বলছে, ওই সময়ই হয়েছে শাকিব-বুবলীর ছেলে সন্তান। সে সময় বুবলীর সন্তান হওয়া, তার চিকিৎসা- এ সবকিছু দেখভাল করেছেন শাকিব খান-ঘনিষ্ঠ পরিচালক ও ব্যবসায়িক পার্টনার হিমেল আশরাফ।

দীর্ঘ ৯ মাস আমেরিকায় কাটিয়ে গত বছরের জানুয়ারিতে দেশে ফিরে আসেন শবনম বুবলী। যদিও তাকে দেখে বোঝার উপায় ছিল না যে তিনি মা হয়ে ফিরেছেন। দেখা মেলেনি তার সন্তানেরও। তবে নায়িকার ঘনিষ্ঠ সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, বুবলীর সন্তান তার বাড়িতেই রয়েছে।

নায়িকা সম্প্রতি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সবকিছু তিনি খুব শিগগিরই পরিষ্কার করবেন। তিনি এমন ইঙ্গিতও দিয়েছেন, এ ব্যাপার তো কিছু একটা আছেই। আমি যেহেতু মুসলিম, তাই সবকিছু শালীনভাবেই হয়েছে।’ শালীনভাবে কী হয়েছে, এখন সেটাই শোনার বাকি বুবলীর মুখ থেকে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না