,

মিয়ানমারে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প

news-image

অনলাইন ডেস্ক : মিয়ানমারে ৫ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ভোর ৪টা ২২ মিনিটের দিকে ভূমিকম্পটি অনুভত হয়েছে।

ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়েছে, মিয়ানমারের মনিওয়া থেকে প্রায় ১১২ কিলোমিটার উত্তর-পশ্চিমে কম্পনটি আঘাত হানে। উৎপত্তিস্থলে এর গভীরতা ছিল ১৪৪ কিলোমিটার।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, মিয়ানমারের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর মওলাইকে একটি ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় ৪টা ২২ মিনিটে কম্পনটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬।

এদিকে শুক্রবার ভোরে বাংলাদেশেও বিভিন্ন স্থানে ভূমিকম্পের খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনও সূত্র থেকে দেশে কম্পনের খবর নিশ্চিত করা হয়নি।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির