,

করতোয়ায় নৌ-দুর্ঘটনা: তদন্ত কমিটির সময় বাড়ল

news-image

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগ‌ড়ের বোদা উপজেলায় কর‌তোয়া নদী‌তে নৌকাডু‌বির ঘটনায় পাঁচ সদস্যের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার মেয়াদ আরও তিন দিন বাড়ানো হয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক দীপঙ্কর রায়।

এর আগে, দুর্ঘটনার পরই জেলা ম্যাজিস্ট্রেট ঘটনা তদন্তে কমিটি গঠন করে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ছিল তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার শেষ দিন। কিন্তু তদন্ত কমিটির আহবায়ক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপঙ্কর কুমার রায় একই সময়ে উক্ত দুর্ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার কার্যক্রম পরিচালনা, মনিটরিং, আহত ব্যক্তিদের চিকিৎসা সেবা প্রদান ও ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদানে সরাসরি সম্পৃক্ত থাকায় তদন্ত কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের স্বার্থে অতিরিক্ত ৩ কার্যদিবস সময় বৃদ্ধির আবেদন করলে জেলা ম্যাজিস্ট্রেট মো. জহুরুল ইসলাম আবেদনটি মঞ্জুর করেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপঙ্কর কুমার রায় জানান, উদ্ধারকৃত নিহত ব্যক্তির সংখ্যা ৬৮। এখনও নিখোঁজ রয়েছেন আরও চারজন।

আজ সকাল থেকে আবারও উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে, এখন পর্যন্ত নতুন কোন লাশের সন্ধান পাওয়া যায়নি।

উদ্ধার হওয়া মরদেহের মধ্যে নারী ৩০ জন, শিশু ২১ জন এবং পুরুষ ১৭ জন। নিহতদের অধিকাংশ সনাতন ধর্মাবলম্বীর। এর মধ্যে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ১৭ জন, বোদা উপজেলার ৪৫ জন, আটোয়ারী উপজেলার ২ জন, ঠাকুরগাঁওয়ের ৩ জন ও পঞ্চগড় সদরের একজন মৃত্যুবরণ করেছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির