,

ফেরদৌস ওয়াহিদ ও হাবিব দুই ভাই!

news-image

বিনোদন প্রতিবেদক : শিরোনাম দেখে আঁতকে ওঠার কারণ নেই। জনপ্রিয় দুই পপ তারকা ফেরদৌস ওয়াহিদ ও হাবিব সম্পর্কে বাবা-ছেলে, এটা সবারই জানা। তারপরও বাবা ফেরদৌস ওয়াহিদ জানালেন, এমনিতে বাবা-ছেলে হলেও অনেকের কাছে তারা দুজন ভাই!

জনপ্রিয় এই পপ তারকার ভাষ্য, ‘আমরা বাবা-ছেলে এটা সবার জানা। তারপরও অন্যদের কাছে আমরা ‘ভাই।’ এই যে জাহিদ হাসান এসে আমাকে ভাই বলল। আবার হাবিব এসে জাহিদ হাসানকে ভাই বলল। সংগীতের অনেক কাছের মানুষজন আমাকে যেমন ভাই বলে, তেমনি হাবিবকেও ভাই বলে। আর সাংবাদিক ভাইরা তো আছেই। আমাদের বাবা-ছেলের এমন নাটক মিডিয়ায় চলতেই থাকবে। এটা শুধু আজ নয়, এসব ঘটনা অসংখ্য জায়গায় ঘটেছে।’

আজ রোববার দুপুরে ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী মিলনায়তনে লাং ফাউন্ডেশনের থিম সং প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন ফেরদৌস ওয়াহিদ।

একই মঞ্চে উপস্থিত হাবিব বলেন, ‘এই যে মঞ্চে শাকুর আংকেল দাঁড়িয়ে আছেন। আমার ৯ বছরের ছেলে আলিফ সেও তাকে আংকেল ডাকে। আমিও তাকে আংকেল ডাকি।’

বাবা-ছেলের এমন মজার অভিজ্ঞতা বিভিন্ন অঞ্চল থেকে আগত অতিথিরা বেশ উপভোগ করেন। অনুষ্ঠানে তারা ছাড়াও অভিনেতা জাহিদ হাসানকে সম্মাননা দেয় লাং ফাউন্ডেশন। এ ছাড়া এই ফাউন্ডেশনের থিম সং গাওয়ার মধ্য দিয়ে ১০ বছর পর এক গানে কণ্ঠ দিলেন ফেরদৌস ওয়াহিদ ও ন্যানসি। গানটির সুর-সংগীত করেছেন ফেরদৌস ওয়াহিদ নিজে। এটি লিখেছেন ডা. কাজী বেন্নূর। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডা. শাকুর।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না