,

গুড়ের বস্তায় ২ কেজি স্বর্ণ

news-image

চট্টগ্রাম ব্যুরো : কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে গুড়ের বস্তায় আনা ১৩টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা। আজ রোববার ভোরে এ স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের ওজন ২ কেজি ১৫৮ গ্রাম।

জানা গেছে, টেকনাফ সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে স্বর্ণ আনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা নাফ নদীর বিভিন্ন স্থানে অবস্থান নেন। টেকনাফের বরইতলী এলাকা দিয়ে বস্তা নিয়ে যাওয়ার সময় এক ব্যক্তিকে থামার নির্দেশ দেন কর্মকর্তারা। এ সময় ওই ব্যক্তি বস্তা রেখে পালিয়ে যান। পরে ওই বস্তায় থাকা গুড়ের ভেতরে ১৩টি স্বর্ণের বার পাওয়া যায়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক উত্তম চাকমা আমাদের সময়কে এসব তথ্য জানিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না