,

বাঁধনের বর্ণনা দিলেন টাবু!

news-image

বিনোদন প্রতিবেদক : ও যখন হাঁচি দিত তখন একসঙ্গে তিনটি। গলার হাড়ে যে একটি গর্ত থাকে, সেখানে ওর খুব সুন্দর একটি তিল আছে। ওর মতো আরও একজন ছিল আমাদের জীবনে। কিন্তু তার সম্পর্কে না অক্টোপাসের, না আমার ধারণা ছিল।’ এভাবেই কথাগুলো বলছিলেন বলিউডের বরেণ্য অভিনেত্রী টাবু। আর রহস্যে জড়ানো কথা ছিল বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে নিয়ে।

আজ শনিবার প্রকাশিত বলিউড সিনেমা ‘খুফিয়া’র নতুন টিজারে কথাগুলো তুলে ধরেন টাবু। সেখানে এই অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে অক্টোপাস বলে সম্বোধন করেন। টাবু মতো গুণী অভিনেত্রীর মুখে নিজের চরিত্রের বর্ণনা শুনে মুগ্ধ বাঁধন।

‘রেহানা মরিয়ম নূর’ খ্যাত এই অভিনেত্রী বলেন, ‘টাবুর মতো গুণী একজন অভিনেত্রী আমার ক্যারেক্টারের বর্ণনা দিচ্ছেন, এটা তো আমার জন্য অনেক আনন্দের বিষয়। আমি খুবই খুশি এবং ইমোশনাল। আমি আগেও জানিয়েছি, এখানে আমার স্ক্রিনটাইম খুব বেশি না। তবে বেশ গুরুত্বপূর্ণ একটি চরিত্র।’

‘খুফিয়া’ সিনেমাটি নির্মাণ করেছেন বলিউডের খ্যাতিমান নির্মাতা বিশাল ভরদ্বাজ। এটি নির্মিত হয়েছে অমর ভূষণের বই ‘এসকেপ টু নোহোয়ার’ অবলম্বনে। এতে টাবু-বাঁধন ছাড়াও অভিনয় করেছেন, আশিষ বিদ্যার্থী, আলি ফজল প্রমুখ। সিনেমাটি শিগগিরই নেটফ্লিক্সে মুক্তি পাবে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির